‘সবকিছু মিলিয়ে এক মনোগ্রাহী প্রিয়জন অনুষ্ঠান উপহার পেলাম’
https://parstoday.ir/bn/news/letter-i109160-সবকিছু_মিলিয়ে_এক_মনোগ্রাহী_প্রিয়জন_অনুষ্ঠান_উপহার_পেলাম’
প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। প্রতি সোমবারের ন্যায় ৬ জুন তারিখেও বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর শুরু হয় আমার-আপনার সবার প্রিয় ‘প্রিয়জন’ অনুষ্ঠান। উপস্থাপনায় শ্রদ্ধেয় নাসির মাহমুদ ও শ্রদ্ধেয়া আক্তার জাহান এবং আমাদের সবার প্রিয় আশরাফুর রহমান ভাই। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২২ ০৬:৩৭ Asia/Dhaka
  • ‘সবকিছু মিলিয়ে এক মনোগ্রাহী প্রিয়জন অনুষ্ঠান উপহার পেলাম’

প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। প্রতি সোমবারের ন্যায় ৬ জুন তারিখেও বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর শুরু হয় আমার-আপনার সবার প্রিয় ‘প্রিয়জন’ অনুষ্ঠান। উপস্থাপনায় শ্রদ্ধেয় নাসির মাহমুদ ও শ্রদ্ধেয়া আক্তার জাহান এবং আমাদের সবার প্রিয় আশরাফুর রহমান ভাই। 

আসরের শুরুতেই আশরাফ ভাই যে মূল্যবান বাণীটি পড়ে শোনান তা হল- ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) বলেছেন "শ্রেষ্ঠতম সম্মানিত স্বভাব হলো সৎকাজ করা, অসহায়কে সাহায্য করা এবং আশাবাদীর আশা পূরণ করা।"-এরকম সুন্দর বাণীগুলো সঠিক শিক্ষা দিয়ে আমাদের সৎ পথে চালিত করে। তাই ‘প্রিয়জন’ অনুষ্ঠানে আশরাফুর রহমানের বাণী পাঠ আমার খুবই ভালো লাগে। 

মূল্যবান বাণীটির পর বাংলাদেশের আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ ও কুয়েত প্রবাসী শাহজালাল হাজারীর মেইল পড়া হয়। এরপর রেডিও তেহরানের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা তৃতীয় স্থান অধিকারী মাহমুদুল হাসান-এর লেখা থেকে পাঠ করা হয় এবং রংধনু অনুষ্ঠান সম্পর্কে ভারতের আসামের আবদুস সালাম সিদ্দিক ও বাংলাদেশের শরিফা আক্তার পান্না মেইল পড়া হয়। 

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের ৪০বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এস এম নাজিম উদ্দিন-এর অডিও বাজিয়ে শোনানো হয়। বাংলা অনুষ্ঠান সম্পর্কে তার মধুমিশ্রিত কথাগুলো খুবই মনোমুগ্ধকর লাগলো। 

তারপর মোঃ আব্দুল হাকিম মিঞা, শাহাদাত হোসেন, বিধানচন্দ্র টিকাদার, বিধানচন্দ্র সান্যাল, জয়ন্ত চক্রবর্তী, নজরুল ইসলামসহ গুণী শ্রোতাবন্ধুদের মতামত পড়ে শোনানো হয়। এছাড়া আরও অনেক শ্রোতার নামের প্রাপ্তি স্বীকার করা। সবশেষে 'আরোগ্য' শিরোনামের সংগীতটি হৃদয় ছুঁয়ে গেল। 

সুন্দর বাণী পাঠ, শ্রোতাদের মেইল-এর জবাব, অডিও, গান সবকিছু মিলিয়ে এক মনোগ্রাহী প্রিয়জন অনুষ্ঠান উপহার পেলাম। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শ্রদ্ধেয় নাসির মাহমুদ, শ্রদ্ধেয়া আক্তার জাহান এবং শ্রদ্ধেয় আশরাফুর রহমানকে প্রাণঢালা অভিনন্দন। 


মনীষা রায়
মেখলিগঞ্জ, কোচবিহার,
পশ্চিমবঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩