'অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রেডিও তেহরানের সহজাত বৈশিষ্ট্য'
https://parstoday.ir/bn/news/letter-i109240-'অন্যায়ের_বিরুদ্ধে_প্রতিবাদ_করা_রেডিও_তেহরানের_সহজাত_বৈশিষ্ট্য'
জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৪, ২০২২ ১৫:২২ Asia/Dhaka
  • 'অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রেডিও তেহরানের সহজাত বৈশিষ্ট্য'

জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

 পর সমাচার, রেডিও তেহরান আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। বাংলা বিভাগের সূচনালগ্ন থেকেই আমি রেডিও তেহরানের এগিয়ে চলার সাথী। অনেক চড়াই-উৎরাই পেরিয়েই, হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের পূর্ণমাত্রা ৪০তম বৎসরে পদার্পণ করেছে। 

বিশ্বের যে প্রান্তেই জুলুম, নির্যাতন, মানবতার বিরুদ্ধে অপরাধ, দুর্বলের প্রতি সবলের অসম, নীতিহীন যুদ্ধ এবং বাস্তুহারা জনগোষ্ঠীর আর্তনাদ- সেখানেই ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রেডিও তেহরানের মানবিক উপস্থিতি। সংস্থাটির জন্মলগ্ন থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সহজাত বৈশিষ্ট্য। 

শয়তানি শক্তির রক্ত চক্ষুকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তার রাষ্ট্রীয় প্রচার যন্ত্র রেডিও তেহরান কখনোই পরোয়া করেনি। আমি খুবই সৌভাগ্যবান যে, রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কথা বলার সুযোগ থাকলে বাংলা বিভাগের শুরুর কথা, অনুষ্ঠানের আগের ও পরের স্মৃতি কথা ইত্যাদি বলতে পারতাম। কিভাবে কেমন করে রেডিও তেহরানের সাথে আমি সম্পৃক্ত হলাম, বাংলা বিভাগ পেলাম কিভাবে এসব বয়ান করলে উপস্থিত অনেকেই অবাক হতেন। 

রেডিও তেহরান আমার জীবনের সাথে মিশে যাওয়া একটি নাম। স্বমহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব দরবারে। আমি তার অব্যাহত অগ্রযাত্রার কালের সাক্ষী। ৪০তম বর্ষপূর্তি অনুষ্ঠান মানেই রেডিও তেহরানের শক্তি, সামর্থ্য, ও সাহসিকতার চূড়ান্ত মহড়া। রেডিও তেহরান আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাক। আমিন।


এম, এম, গোলাম সারওয়ার 
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব 
গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যাসদী-৭৮৫০
থানা: মধুখালী, জেলা-ফরিদপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।