‘রেডিও তেহরানের জনপ্রিয় অনুষ্ঠানগুলো শ্রোতাদেরকে অনুপ্রাণিত ও আকৃষ্ট করে’
https://parstoday.ir/bn/news/letter-i109302-রেডিও_তেহরানের_জনপ্রিয়_অনুষ্ঠানগুলো_শ্রোতাদেরকে_অনুপ্রাণিত_ও_আকৃষ্ট_করে’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৬, ২০২২ ০৭:২৮ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের জনপ্রিয় অনুষ্ঠানগুলো শ্রোতাদেরকে অনুপ্রাণিত ও আকৃষ্ট করে’

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। 

আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের ফেসবুক লাইভের একজন নিয়মিত শ্রোতা পাঠক ও পত্রলেখক। তবে গত মার্চ মাস থেকে একটু কম অনুষ্ঠান শোনা ও কম চিঠিপত্র লিখা হচ্ছে। 

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বিশ্বের বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য একটি জনপ্রিয় বেতার অনুষ্ঠান। যেখানে প্রতিদিন শ্রোতাদের জন্য রয়েছে তরতাজা বিশ্ব সংবাদ ও পত্রপত্রিকার পাতা। আরও রয়েছে প্রতি সোমবারের প্রিয়জন ও প্রতি বৃহস্পতিবারের রংধনু আসর। শ্রোতানন্দিত জনপ্রিয় অনুষ্ঠানগুলো শ্রোতাদেরকে অনুপ্রাণিত ও আকৃষ্ট করে। 

রেডিও তেহরানের পক্ষ থেকে প্রতি মাসে একটি করে কুইজ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব রাখছি। এতে করে শ্রোতারা পুরস্কারের আাশায় অনুষ্ঠান শোনার প্রতি আরও আগ্রহী ও চিঠিপত্র লিখার প্রতি অধিক মনোনিবেশ করবেন বলে আমি মনে করি। 

আমরা জানি ইরানের ভাষা ফার্সি। আর এই ফার্সি ভাষার প্রায় আট হাজারের বেশি শব্দ বাংলা ভাষার সাথে মিশে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করেছে। বাংলা ভাষার সাথে এতোগুলো ফার্সি শব্দ মেশার কারণ কি? বিশ্বের আর কোনো ভাষার সাথে এতো অধিক সংখ্যক ফার্সি শব্দের মিলনে ফলে সে সকল ভাষাকেও কি সমৃদ্ধ করেছে? জানার প্রত্যাশা রইল। 

তাহলে আজ আর নয়, সবাই সুস্থ ও  ভালো থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি।

 

ধন্যবাদান্তে
মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা 
গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট
উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। 
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।