‘যেসব কারণে রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ’
https://parstoday.ir/bn/news/letter-i110436-যেসব_কারণে_রেডিও_তেহরান_আমার_জীবনের_অবিচ্ছেদ্য_অংশ’
জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান, রেডিও তেহরান বাংলা। আসসালামু আলাইকুম।  আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরানের প্রতি আমার এতটা ভালোবাসা যে, রেডিও তেহরান ছাড়া আমি আমার জীবনকে ভাবতে পারি না। রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১২, ২০২২ ০৫:২৬ Asia/Dhaka
  • ‘যেসব কারণে রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ’

জনাব উপস্থাপক, প্রিয়জন অনুষ্ঠান, রেডিও তেহরান বাংলা। আসসালামু আলাইকুম।  আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরানের প্রতি আমার এতটা ভালোবাসা যে, রেডিও তেহরান ছাড়া আমি আমার জীবনকে ভাবতে পারি না। রেডিও তেহরান আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। 

রেডিও তেহরানকে জীবনের সাথে এভাবে জড়িয়ে নেবার অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে। আর তা হলো ১) রেডিও তেহরান পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমার মাধ্যমে তার দৈনন্দিন অধিবেশন শুরু করে। ২) বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্ব সংবাদ ‌‌‌এবং সংবাদভাষ্য আমাকে আশ্বস্ত করে। ৩) রেডিও তেহরানের বিশেষ করে বাংলা বিভাগের প্রতিজন কর্মী অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, ইসলামী মনোভাবাপন্ন, এবং শ্রোতাদের প্রতি যথেষ্ট আন্তরিক। ৪) প্রিয়জন অনুষ্ঠান ছাড়াও অনেকগুলো শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রচার করে যার প্রতি আমরা সন্তুষ্ট। ৫) রেডিও তেহরান বাংলার প্রধান বৈশিষ্ট্য, যেকোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং মজলুমের পক্ষে ন্যায্য কথা বলা। আর অভিশপ্ত ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকার বিশ্ব ব্যাপী অযৌক্তিক কর্মতৎপরতার বিরুদ্ধে সাহসিকতার সাথে মোকাবেলা করা এবং বন্ধু রাষ্ট্র সৃষ্টি করা। এবং ৬) রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুখপাত্র হিসেবে বিশেষ করে সারা দুনিয়ার ইসলাম ও মুসলমানদের অভিভাবকের ভূমিকা পালন করে। এসব কারণে আমি রেডিও তেহরানকে মনে প্রাণে ভালোবাসি। 

রেডিও তেহরান বাংলা শান্তির কথা বলে। রেডিও তেহরান ভালোবাসার কথা বলে। এজন্যই তো রেডিও তেহরানের দেশ-বিদেশের অগণিত শ্রোতার ভালোবাসার মূর্ত প্রতীক। আমাদের ভালোবাসায় রেডিও তেহরান যুগ যুগান্তর বেঁচে থাক। ধন্যবাদ।

 

এম, এম, গোলাম সারওয়ার  
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব 
গ্রাম:- জগন্নাথদী, পোস্ট:- ব্যাসদী-৭৮৫০,
থানা:- মধুখালী, জেলা:- ফরিদপুর, বাংলাদেশ।


 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২