• ব্রিটিশ ট্যাংকার আটক নিয়ে মার্কিন দাবি নাকচ করল ইরান

    ব্রিটিশ ট্যাংকার আটক নিয়ে মার্কিন দাবি নাকচ করল ইরান

    জুলাই ১১, ২০১৯ ১১:২৬

    পারস্য উপসাগরে ইরান ব্রিটিশ তেল ট্যাংকার আটকের চেষ্টা চালিয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তা নাকচ করেছে।  

  • ইরানের ব্যাপারে আমেরিকার সঙ্গে ঘোর মতপার্থক্য রয়েছে: রাশিয়া

    ইরানের ব্যাপারে আমেরিকার সঙ্গে ঘোর মতপার্থক্য রয়েছে: রাশিয়া

    জুলাই ১১, ২০১৯ ০৪:৩০

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরান ও ভেনিজুয়েলার ব্যাপারে আমেরিকার সঙ্গে তার দেশের ঘোরতর মতপার্থক্য রয়েছে। তিনি গতকাল (বুধবার) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি’তে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড হেইলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

  • দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করবেন না: আমেরিকাকে তুরস্ক

    দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করবেন না: আমেরিকাকে তুরস্ক

    জুলাই ১০, ২০১৯ ১৫:১২

    দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্ককে সত্যিকার ও নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করার পর আংকারা ওয়াশিংটনের প্রতি এ আহ্বান জানালো।

  • পদত্যাগ করলেন ট্রাম্পকে অকর্মা বলা ব্রিটিশ রাষ্ট্রদূত

    পদত্যাগ করলেন ট্রাম্পকে অকর্মা বলা ব্রিটিশ রাষ্ট্রদূত

    জুলাই ১০, ২০১৯ ১৪:০৮

    অবশেষে আমেরিকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরক পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকর্মা ও অদক্ষ বলার খেসারত শেষ পর্যন্ত তাকে দিতেই হলো। পদত্যাগী রাষ্ট্রদূত বলেছেন তিনি নিজের মত করে দায়িত্ব পালন করতে পারছেন না।

  • সমঝোতা ইস্যুতে ইউরোপের ব্যর্থতা সত্ত্বে আলোচনার পথ খোলা রাখা হয়েছে: ইরান

    সমঝোতা ইস্যুতে ইউরোপের ব্যর্থতা সত্ত্বে আলোচনার পথ খোলা রাখা হয়েছে: ইরান

    জুলাই ১০, ২০১৯ ১২:০৪

    ইরান বলেছে, মার্কিন চাপের মুখে ২০১৫ সালের পরমাণু সমঝোতারা ধারা বাস্তবায়ন করতে ইউরোপ ব্যর্থ হওয়া সত্ত্বে তেহরান উত্তেজনা জিইয়ে রাখতে চায় না এবং তারা আলোচনার পথ খোলা রেখেছে।

  • নেতানিয়াহু ও বোল্টনের নির্দেশে পরমাণু সমঝোতা হত্যা করেছেন ট্রাম্প

    নেতানিয়াহু ও বোল্টনের নির্দেশে পরমাণু সমঝোতা হত্যা করেছেন ট্রাম্প

    জুলাই ১০, ২০১৯ ১০:৩০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,  আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু সমঝোতা ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন।  

  • রুশ-মার্কিন-ইসরাইলের বৈঠক নিয়ে ইরানকে ব্রিফ করলেন পুতিনের দূত

    রুশ-মার্কিন-ইসরাইলের বৈঠক নিয়ে ইরানকে ব্রিফ করলেন পুতিনের দূত

    জুলাই ১০, ২০১৯ ০৯:৫৬

    রাশিয়া, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ব্রিফ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ। তিনি জানান, ওই বৈঠকে রাশিয়া বলেছে, ইরানের স্বার্থ উপেক্ষা করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।

  • ইরান-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা

    ইরান-বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা

    জুলাই ১০, ২০১৯ ০৭:৪৫

    মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড তার ভাষায় বলেছেন, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সামরিক জোট গঠনের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন।

  • শীর্ষ পর্যায়ে বৈঠক করতে আমেরিকা গেছেন কাতারি আমির

    শীর্ষ পর্যায়ে বৈঠক করতে আমেরিকা গেছেন কাতারি আমির

    জুলাই ০৯, ২০১৯ ১৫:০৩

    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি শীর্ষ পার্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সরকারি সফরে আমেরিকা গেছেন। এ সফরে তিনি হোয়াইট হাউজ ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

  • তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা

    তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা

    জুলাই ০৯, ২০১৯ ১৩:৩০

    মার্কিন সরকার তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এসব অস্ত্রের মধ্যে ১০৮টি এম১এ২টি আব্রাহাম ট্যাংক রয়েছে। চীন ও আমেরিকার মধ্যে যখন বাণিজ্যযুদ্ধ তুঙ্গে তখন আমেরিকা তাওইয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করল।