-
প্রতিক্রিয়া যাই আসুক, মার্কিন হুমকির দাঁত ভাঙা জবাব দেয়া হবে: ইরান
জুন ২২, ২০১৯ ১৩:৫৮ইরান বলেছে, তার দেশের সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে যে পাল্টা জবাবই আসুক না কেন তার পরোয়া তেহরান করে না।
-
বিশাল ড্রোন ভূপাতিত করে প্রমাণ করেছে শত্রুর আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান
জুন ২২, ২০১৯ ১২:০৫নিজের আকাশ, পানি ও স্থল সীমান্ত রক্ষার অধিকার সব দেশেরই রয়েছে। এই অধিকার বলে পারস্য উপসাগরে মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান প্রমাণ করেছে নিজ সীমান্তে নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ।
-
ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষুধা নেই আমেরিকার: পেলোসি
জুন ২২, ২০১৯ ১১:৫৮মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার ক্ষুধা নেই আমেরিকার। হরমুজ প্রণালীর ইরানি আকাশসীমা থেকে আমেরিকার একটি ‘আরকিউ-ফোর এ গ্লোবাল হক’ ড্রোন ভূপাতিত করার পর তিনি একথা বললেন।
-
পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করল চীন
জুন ২২, ২০১৯ ০২:৩০পারস্য উপসাগর এবং ওমান সাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, বেইজিং এমন যেকোনো ভুল পদক্ষেপের বিরোধী যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় নেমে আসতে পারে।
-
'ওমানের মাধ্যমে ট্রাম্পের কোনও বার্তা পায় নি ইরান'
জুন ২১, ২০১৯ ১৫:৫৪ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও বার্তা পায় নি ইরান। আজ(শুক্রবার) এ কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের মুখপাত্র কাভিয়ান খোসরাভি।
-
ভূপাতিত আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল ইরান
জুন ২১, ২০১৯ ১৩:১৫ইরান আজ (শুক্রবার) প্রথমবারের মতো মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ'র ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। গতকাল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একে ভূপাতিত করেছে।
-
'আরকিউ-৪এ ভূপাতিত হওয়ায় আমেরিকার বড় মাপের ক্ষতি হয়েছে'
জুন ২১, ২০১৯ ১১:৫৬মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করার মধ্য দিয়ে আমেরিকার বড় মাপের ক্ষতি হয়ে গেছে। গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন চালকহীন বিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে এ মন্তব্য করেছেন সামরিক বিশেষজ্ঞরা ।
-
ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়ে তড়িঘড়ি বাতিল করলেন ট্রাম্প
জুন ২১, ২০১৯ ০৮:০৭মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন। আজ (শুক্রবার) খুব ভোরে এ হামলা চালানোর জন্য গতরাতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু পরে গতরাতেই তড়িঘড়ি সে নির্দেশ পুনরায় বাতিল করে দেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
-
মার্কিন চাপের মুখে আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না ইরান: জারিফ
জুন ২১, ২০১৯ ০৬:৪৬মার্কিন চাপ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মুখে ইরান তার আঞ্চলিক নীতি পরিবর্তন করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আরো বলেছেন, ইরান কারো সঙ্গে যুদ্ধের প্রত্যাশী নয় তবে আক্রান্ত হলে নিজের জল, স্থল ও আকাশসীমা রক্ষা করবে তেহরান।
-
ইরানে ভূপাতিত মার্কিন চালকহীন বিমানের গোয়েন্দা সক্ষমতা (ভিডিও)
জুন ২০, ২০১৯ ১৩:০৯ইরানে অনুপ্রবেশের পর ভূপাতিত মার্কিন আরকিউ-৪ গ্লোবাল হক চালকহীন বিমান দিনে ৪০ হাজার বর্গ মাইল বা এক লাগ বর্গ কিলোমিটার ভূখণ্ডের ওপর গোয়েন্দা তৎপরতা চালাতে পারে। অর্থাৎ দক্ষিণ কোরিয়া বা আয়ারল্যান্ডের মতো দেশের ওপর পুরোপুরি গোয়েন্দা তৎপরতা একটি মাত্র দিনেই সম্পন্ন করতে পারবে।