-
মার্কিন সন্ত্রাসবাদ প্রতিহত করার পরিবর্তে ট্রাম্পকে তুষ্ট করছে ইউরোপ: জারিফ
এপ্রিল ০৪, ২০১৯ ০৭:১৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে আমেরিকার ‘অর্থনৈতিক সন্ত্রাস’ প্রতিহত করতে ব্যর্থ হওয়ার জন্য তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই তিন ইউরোপীয় শক্তি উল্টো ওয়াশিংটনকে তুষ্ট করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
-
আমেরিকা ইরানি জনগণের বিরুদ্ধে ‘নজিরবিহীন অপরাধ’ করছে: রুহানি
এপ্রিল ০৪, ২০১৯ ০৭:১১ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বন্যার্ত জনগণের জন্য ত্রাণ তৎপরতায় বাধা দিয়ে ‘নজীরবিহীন অপরাধ’ করছে। তিনি বুধবার তেহরানে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি ত্রাণ সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। রাসূলুল্লাহ (সা.)’র নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে ওই বৈঠকের আয়োজন করা হয়।
-
ইরানকে আবারও আসল চেহারা দেখাচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি!
এপ্রিল ০৩, ২০১৯ ১৪:০৬ইরানের সঙ্গে ৬ বড় শক্তির পরমাণু সমঝোতার অপব্যাখ্যা করে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ইউরোপের তিন শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
-
গোলান মালভূমি ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পূরণ হবে না: কাতার
এপ্রিল ০৩, ২০১৯ ১৩:২৬কাতারের সংসদ স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এই ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।
-
এস-৪০০’র পরিবর্তে প্যাট্রিয়ট কিনবে তুরস্ক: পেন্টাগনের আশাবাদ
এপ্রিল ০৩, ২০১৯ ১২:৩০তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’র পরিবর্তে আমেরিকার কাছ থেকে ‘প্যাট্রিয়ট’ ব্যবস্থা কিনবে বলে আশা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, তিনি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল করবে তুরস্ক।
-
‘আমার পিতা জার্মানিতে জন্মগ্রহণ করেছেন’: আবারো মিথ্যা বললেন ট্রাম্প
এপ্রিল ০৩, ২০১৯ ০৬:১৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের জন্য আরো বেশি অর্থ প্রদানে জার্মানিকে উৎসাহিত করার জন্য আবারো মিথ্যাচার করেছেন। তিনি দাবি করেছেন, তার পিতা জার্মানিতে জন্মগ্রহণ করেছেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউজে এক বৈঠকে ট্রাম্প তৃতীয়বারের মতো এই মিথ্যাচার করেন।
-
বন্যার্তদের সহযোগিতার আগ্রহ: পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন জারিফ
এপ্রিল ০৩, ২০১৯ ০৬:০৭আমেরিকা ইরানের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা চালাতে চায় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তাকে ‘মিথ্য খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বিদেশ থেকে কোনো অর্থ গ্রহণ করতে পারছে না।” তিনি আবারো মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।
-
বন্যার্তদের জন্য সাহায্য পাঠাতে দিচ্ছে না আমেরিকা: ইরান
এপ্রিল ০২, ২০১৯ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সব অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) বন্ধ করে দিয়েছে। এর ফলে ইরানের বন্যার্তদের জন্য দেশের বাইরে থেকে কেউ সাহায্য পাঠাতে পারছে না। আমেরিকা এই পদক্ষেপের কার্যত ত্রাণ সহযোগিতায় বাধা সৃষ্টি করছে।
-
ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে আমেরিকা: জারিফ
এপ্রিল ০২, ২০১৯ ০৫:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণকাজ ব্যাহত হওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ শুরু করেছে।
-
তুরস্ককে এফ-৩৫ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে আমেরিকা: রিপোর্ট
এপ্রিল ০২, ২০১৯ ০৫:০৯রাশিয়ার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার জের ধরে মার্কিন সরকার আঙ্কারার জন্য প্রতিশ্রুত এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তরের বিষয়টি স্থগিত করে দিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।