-
নরওয়ের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম বিমান ওড়াল রাশিয়া ও আমেরিকা
এপ্রিল ০১, ২০১৯ ০৮:৪৫নরওয়ে সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান উড়িয়েছে আমেরিকা ও রাশিয়া। দুই দেশ শীতল যুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুদ্ধবিমান ওড়ানোর এই ঘটনা ঘটল।
-
৩টি দেশের আর্থিক সাহায্য বাতিল করল আমেরিকা
মার্চ ৩১, ২০১৯ ১৩:৩১মধ্য আমেরিকার তিনটি দেশকে আর্থিক সাহায্য বাতিল করে দিয়েছে মার্কিন সরকার। দেশ তিনটি হলো- এল সালভেদর, গুয়েতেমালা ও হন্ডুরাস। এসব দেশ থেকে আমেরিকায় অভিবাসী পাঠানোর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।
-
ইরানের ওপর নিষেধাজ্ঞা: আমেরিকার কাছে ব্যাখ্যা চাইল আন্তর্জাতিক বিচার আদালত
মার্চ ৩১, ২০১৯ ১৩:২২আন্তর্জাতিক বিচার আদালত মার্কিন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছে।
-
খাশোগির খুনিরা আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত: ওয়াশিংটন পোস্ট
মার্চ ৩১, ২০১৯ ১৩:১৩আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খুনিরাই সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে ১৫ জনের যে ঘাতক দলটি তুরস্কে গিয়েছিল তাদের মধ্যে কয়েক জন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
-
ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নিন: ট্রাম্প
মার্চ ৩১, ২০১৯ ০৬:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দৈনিক ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন। ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে জয়ী হয়েছিলেন বলে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে ওই পুরস্কার জিতেছিল দুই মার্কিন পত্রিকা। কিন্তু সম্প্রতি দীর্ঘ এক তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো যোগসাজশ হয়নি।
-
ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: আরব দেশগুলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ৩০, ২০১৯ ১৩:৩৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় আরবদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, যতই আনুগত্য আর সেবা করা হোক না কেন, ইসরাইল এবং আমেরিকা আরব ভূমি দখল করা অব্যাহত রাখবে। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।
-
সিরিয়া অনেক সেনা রাখবে আমেরিকা: মার্কিন কর্মকর্তা
মার্চ ৩০, ২০১৯ ১৩:১১আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের পরিবর্তে এখন সেখান থেকে কিছু সেনা প্রত্যাহার ও বহু সেনা সিরিয়ায় রাখার পরকিল্পনা করা হয়েছে।
-
সেনা মোতায়েনের বিরুদ্ধে মাদুরোর মিত্রদের হুঁশিয়ারি দিল আমেরিকা
মার্চ ৩০, ২০১৯ ১২:৫৮মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের বিরুদ্ধে রাশিয়া ও চীনসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অন্য মিত্রদের হুমকি দিয়ে বলেছেন, এ ধরনের উসকানির মুখে ওয়াশিংটন লাতিন আমেরিকার দেশটিতে তার নিজের স্বার্থ সংরক্ষণ করবে।
-
এস-৪০০ কেনার ক্ষেত্রে মার্কিন হুমকিকে পাত্তা দেবে না তুরস্ক
মার্চ ৩০, ২০১৯ ০৮:১১তুরস্ক বলেছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে যে চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাবে আঙ্কারা। তুর্কি সরকার এই ব্যবস্থা কেনার পরিকল্পনা থেকে সরে না আসলে দেশটিকে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়ার চুক্তি বাতিল করে দেয়ার হুমকি দিয়ে মার্কিন সিনেটে বিল উত্থাপিত হওয়ার পর আঙ্কারা এ ঘোষণা দিল।
-
ইরান থেকে তেল কেনার ব্যাপারে আর কোনো দেশকে ছাড় নয়: ব্রায়ান হুক
মার্চ ২৯, ২০১৯ ১২:৩৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অন্য দেশের ওপর আমেরিকার অমানবিক আচরণ, স্বেচ্ছাচারী নীতি ও অন্যায় আবদার চাপিয়ে দেয়ার দিন শেষ হয়ে গেছে।