-
ইরানের পক্ষে রায়; জারিফ বললেন, এটি আমেরিকার আরেকটি পরাজয়
অক্টোবর ০৩, ২০১৮ ১৪:১৫আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দিয়েছে।বিশেষ করে ইরানে মানবিক পণ্য সরবরাহ নিষেধাজ্ঞার বাইরে রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আদালত।
-
আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করতে পারবে না আমেরিকা: ইরান
অক্টোবর ০৩, ২০১৮ ১৩:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট লায়া জুনেদি বলেছেন, আন্তর্জাতিক আইন ও অধিকার ইস্যুতে বিশ্বের সর্বোচ্চ আদালত হচ্ছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত। এই আদালতের রায় অমান্য করার অধিকার কোনো দেশের নেই। আন্তর্জাতিক বিচার আদালত আমেরিকার বিরুদ্ধে ইরানের দায়েরকৃত মামলার রায় ঘোষণার পর তিনি এ কথা বললেন।
-
মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহ টিকবে না: ট্রাম্প
অক্টোবর ০৩, ২০১৮ ১৩:২৬আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। মিসিসিপিতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, " আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। আপনারা বলতে পারেন তারা ধনী। আমিও রাজা সালমানকে ভালোবাসি। কিন্তু আমি রাজাকে বলে দিয়েছি যে, আপনাকে আমরা সুরক্ষা দিচ্ছি। এর মূল্য আপনাকে দিতে হবে।"
-
রাশিয়ার ওপর আগাম হামলা হতে পারে: ন্যাটোয় নিযুক্ত মার্কিন প্রতিনিধি
অক্টোবর ০২, ২০১৮ ২১:১৫রাশিয়া নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ না করলে দেশটির বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। ন্যাটোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেই বেইলি হাটচিসন মঙ্গলবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা: আমেরিকার কণ্ঠে ভিন্ন সুর
অক্টোবর ০২, ২০১৮ ১৫:০৮মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা ত্যাগ করতে নিজের ইউরোপীয় মিত্রদের রাজি করাতে ব্যর্থ হওয়ার পর এখন সুর পাল্টে ফেলেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থাপিত ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান ব্রায়ান হুক দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন একাই বেরিয়ে গেছে এবং ওয়াশিংটন ইউরোপকে একই কাজ করতে উৎসাহিত করার চেষ্টা করেনি।
-
অবিশ্বস্ত আমেরিকার সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি না: জারিফ
অক্টোবর ০২, ২০১৮ ১১:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকার মধ্যে বিশ্বস্ততা ও বাস্তববাদিতা দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত অবিশ্বস্ত আমেরিকার সঙ্গে তার দেশ আলোচনায় বসবে না। নিউ ইয়র্কার পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাওয়াদ জারিফ একথা বলেছেন।
-
কাগজপত্রহীন শিশুদেরকে নির্জন মরুভূমিতে নিচ্ছে ট্রাম্প প্রশাসন
অক্টোবর ০১, ২০১৮ ১১:০৬আমেরিকায় বৈধ কাগজপত্রহীন অভিবাসী শিশুদেরকে রাতের বেলায় টেক্সাসের একটি নির্জন মরুভূমির ক্যাম্পে নেয়া হচ্ছে।
-
মার্কিন কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত ইরানের বিরুদ্ধে সৌদি-মার্কিন ষড়যন্ত্রের অংশ
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৬:০৪মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের দক্ষিণে বসরা শহরে তাদের কনস্যুলেট ভবন বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
-
আমেরিকাকে সিরিয়া ত্যাগ করতে হবে: বেলায়েতি
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৫:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মুসলিম দেশগুলোকে বিভক্ত ও দুর্বল করে লুটতরাজ চালিয়ে যেতে চায় আমেিরকা। তিনি তেহরান সফররত সিরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক ও সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেছেন।
-
বসরায় মার্কিন কন্স্যুলেট বন্ধ: আমেরিকার দাবি নাকচ করল ইরান
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১১:৫০ইরাকের বসরা নগরীতে মার্কিন কন্স্যুলেট বন্ধ করে দেয়ার বিষয়ে ইরানকে দায়ী করে আমেরিকা যে বক্তব্য দিয়েছে তাকে “অযৌক্তিক’ বলে নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে দোষারোপের রাজনীতিতে অভ্যস্থ কন্স্যুলেট বন্ধের বিষয়ে ইরানকে দায়ী করা তারই অংশ।