-
‘ম্যাড ডগ’ ম্যাটিসকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ০৯:০৯মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে বরখাস্ত করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে বলে যখন নানা তথ্য প্রকাশ হচ্ছে তখন নতুন এ খবর বের হলো। তাকে নভেম্বর মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর বরখাস্ত করা হতে পারে বলে নিউ ইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে।
-
মার্কিন তেল নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে বিপর্যয় সৃষ্টি করতে পারে: আইইএ
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১৪:২৮মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে ব্যবসা বন্ধ করতে উৎসাহিত করার জন্য ইউরোপের ছোট ছোট কোম্পানিগুলোর বাজার অনুসন্ধানের চেষ্টার পাশাপাশি ইরানের তেল আমদানিকারক দেশগুলোর সঙ্গেও আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। মার্কিন এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক তেলের বাজারে তকটুকু প্রভাব ফেলবে এবং আমেরিকা আদৌ ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: কিছু দেশকে ছাড় দিতে পারে আমেরিকা
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০৬:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে কয়েকটি দেশকে অব্যাহতি দেয়ার বিষয়টি খতিয়ে দেখছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে একথা জানান। এসব দেশ আগামী ৪ নভেম্বরের পরও ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে চায়।
-
‘ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামানোর পরিকল্পনায় ব্যর্থ হবেন ট্রাম্প’
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০২:১৩ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার জবাবে তেহরান বলেছে, ইরানের তেল রপ্তানির ব্যাপারে এই ঘোষণা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হবে আমেরিকা।
-
আমেরিকার বোস্টনে সিরিজ গ্যাস বিস্ফোরণ; শতাধিক বাড়িতে আগুন, নিহত ১
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০৬:৩৭আমেরিকার বোস্টন শহরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে শতাধিক বাড়িতে আগুন লেগেছে। এর ফলে অন্তত একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। আরও অনেক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
-
বর্তমানে যুদ্ধ করার অবস্থায় নেই আমেরিকা: আইআরজিসি
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০৫:৫০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি একঘরে। চীন, রাশিয়া, কানাডা, তুরস্ক ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে মার্কিন সরকার। গতরাতে ইরানের সেমনানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
-
হস্তক্ষেপের অধিকার দেওয়া হবে না: ট্রাম্পকে ইরাকের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০৫:৩৩ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অধিকার কাউকে দেওয়া হবে না। দেশি-বিদেশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে ইরাকের নিরাপত্তা বাহিনী। এসব কথা বলেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। তিনি কায়রোতে আরব লীগের বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন। ইরাকে অবস্থিত মার্কিন কনস্যুলেটগুলোর নিরাপত্তা নিয়ে আমেরিকার কর্মকর্তাদের উদ্বেগের জবাবে তিনি এসব কথা বলেন।
-
সিরিয়ায় আগ্রাসন চালানোর জন্য জনমত গঠন করছে আমেরিকা: মস্কো
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ০২:০৭রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ার ওপর নতুন করে হামলা চালানোর জন্য বিশ্ব জনমত গঠন করার চেষ্টা করছে মার্কিন সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আমেরিকার ত্রুটিপূর্ণ নীতির কারণে ইরাকে গোলযোগ চলছে: ইরান
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ০২:১২ইরাকের বসরা নগরীতে গত কয়েকদিনের বিশৃঙ্খলা সম্পর্কে মার্কিন সরকারের বিবৃতিকে সত্যের অপলাপ, বিস্ময়কর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হোয়াইট হাউজের ওই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন।
-
ইসরাইলকে রক্ষার জন্য ট্রাম্পের 'শতাব্দির সেরা চুক্তি' পরিকল্পনায় যা আছে: পর্ব-তিন
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৫:৩৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের জন্য 'শতাব্দির সেরা চুক্তি' নামের যে কথিত শান্তি প্রস্তাব বা পরিকল্পনা তুলে ধরেছেন সে সংক্রান্ত আলোচনার গত পর্বে আমরা এই পরিকল্পনা বাস্তবায়নে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের ভূমিকার বিষয়টি তুলে ধরেছিলাম। মার্কিন কথিত এই শান্তি প্রস্তাব বা পরিকল্পনার প্রধান টার্গেট হচ্ছে ফিলিস্তিনিদেরকে হটিয়ে দিয়ে দখলদার ইসরাইলের নিরাপত্তাকে নিশ্চিত করা।