-
আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে: জারিফ
আগস্ট ২১, ২০১৮ ০৩:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তবে আমেরিকার উচিত অতীত ভুল থেকে শিক্ষা নেয়া। তিনি গতকাল (সোমবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
-
তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই পতাকায় হামলা: এর্দোগান
আগস্ট ২০, ২০১৮ ১৫:৩০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তুর্কি অর্থনীতির ওপর হামলা মানেই তুরস্কের জাতীয় পতাকায় হামলা। পবিত্র ঈদুল আজহার আগে এক বার্তায় তিনি আজ (সোমবার) এ কথা বলেছেন।
-
তেহরানের বিরুদ্ধে তেলআবিব ও ওয়াশিংটনের নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু
আগস্ট ২০, ২০১৮ ১৪:৫৫ইরানে ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছর ধরে আমেরিকা ও ইসরাইল সবসময়ই তেহরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। তবে এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।
-
ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপকে সমর্থন করি না: চীন
আগস্ট ২০, ২০১৮ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিদ্বেষী নীতি বাস্তবায়নের জন্য মার্কিন সরকার কথিত যে অ্যাকশন গ্রুপ প্রতিষ্ঠা করেছে তার বিরোধিতা করেছে চীন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।
-
মার্কিন দূতাবাসে গুলিবর্ষণ গোলযোগ সৃষ্টির সুস্পষ্ট পাঁয়তারা: তুরস্ক
আগস্ট ২০, ২০১৮ ১৩:১৮তুরস্কের রাজধানী আংকারার মার্কিন দূতাবাস লক্ষ্য করে আজ (সোমবার) চারদফা গুলি চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিএনএন তুর্ক জানিয়েছেন।
-
অ্যাকশন গ্রুপের নামে মনস্তাত্ত্বিক যুদ্ধ করতে চায় আমেরিকা: ইরান
আগস্ট ২০, ২০১৮ ১২:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরান-বিরোধী অ্যাকশন গ্রুপ নামে যে তৎপরতার কথা ঘোষণা করেছে আমেরিকা তা নিতান্তই মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের অংশ। তিনি বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যে শত্রুরা করে আসছে তারই আওতায় এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান: বোল্টনের অপবাদ
আগস্ট ১৯, ২০১৮ ১৫:৩২আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ইরান হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আগামী ৬ নভেম্বর মার্কিন সংসদ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব সদস্য এবং উচ্চকক্ষ সিনেটের ৩৫ জন সদস্য নির্বাচিত হবেন।
-
হু আর ইউ?: আমেরিকাকে দুতের্তে
আগস্ট ১৯, ২০১৮ ১৩:৫৪সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রচেষ্টায় বাধা দেয়া এবং রাশিয়া থেকে সাবমেরিন কেনার বিরোধিতা করার জন্য আমেরিকাকে তীব্র ভর্ৎসনা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
-
আমেরিকা আর কখনোই ইরানে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না: জারিফ
আগস্ট ১৯, ২০১৮ ১১:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা এখনও ইরানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না। ইরানে নির্বাচিত মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে মার্কিন সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) এক টুইটে তিনি এ কথা বলেছেন।
-
মার্কিন অর্থনৈতিক ক্যু’র কাছে আত্মসমর্পণ করব না: এরদোগান
আগস্ট ১৯, ২০১৮ ০৮:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি অভিযোগ করেন, আমেরিকা তুরস্কের বিরুদ্ধে অথনৈতিক ক্যু’ করার ষড়যন্ত্র করছে।