• সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা

    সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা

    মার্চ ১৩, ২০১৮ ০৮:৫১

    সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (সোমবার) তিনি এ হুমকি দেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। সিরিয়ার পূর্ব গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর তিনি এসব কথা বলেন।

  • বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে: চীন

    বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে: চীন

    মার্চ ১১, ২০১৮ ০৯:৩৭

    চীনের বাণিজ্যমন্ত্রী ঝং শান বলেছেন, আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনে আজ (রোববার) তিনি এ কথা বলেন।

  • নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের

    নিষেধাজ্ঞা দিতে চায় আমেরিকা; কঠোর জবাব দেওয়ার হুমকি তুরস্কের

    মার্চ ১০, ২০১৮ ১৫:৫৭

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আমেরিকা বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

  • প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: ইরান

    প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: ইরান

    মার্চ ০৯, ২০১৮ ১৬:২০

    তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তেহরান কাউকে হস্তক্ষেপ করতে দেয় নি এবং ভবিষ্যতেও দেবে না। আজ (শুক্রবার) জুমা নামাজের খুতবায় তিনি এ মন্তব্য করেন।

  • ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানাল চীন ও রাশিয়া

    ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানাল চীন ও রাশিয়া

    মার্চ ০৯, ২০১৮ ১৫:১৫

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠককে স্বাগত জানিয়েছে চীন, রাশিয়া ও  দক্ষিণ কোরিয়া। বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। তার আগে তিনি দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান চুং ইউ-ইয়ংয়ের সঙ্গে কথা বলেন।

  • বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প!

    বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প!

    মার্চ ০৯, ২০১৮ ০৬:৩৯

    বিভিন্ন দেশ ও নিজ দলের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশের ফলে আমেরিকায় ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। তবে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোকে এর বাইরে রাখা হয়েছে।

  • মে মাসের মধ্যেই উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক: দ. কোরিয়া

    মে মাসের মধ্যেই উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক: দ. কোরিয়া

    মার্চ ০৯, ২০১৮ ০৬:০৮

    আগামী মে মাসের মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউ-ইয়ং বৃহস্পতিবার ওয়াশিংটনে বলেছেন, মে মাসের মধ্যেই কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুনির্দিষ্ট কিছু শর্তে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ধ্বংস করতে রাজি আছে বলে তিনি দাবি করেন।

  • বাণিজ্য যুদ্ধের জন্য চীন প্রস্তুত

    বাণিজ্য যুদ্ধের জন্য চীন প্রস্তুত

    মার্চ ০৮, ২০১৮ ১৩:৫১

    আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, "বাণিজ্য যুদ্ধের পথ বেছে নেয়াটা নিশ্চিতভাবেই ভুল ব্যবস্থাপত্র।" তবে এমন যুদ্ধ শুরু হলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

  • রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে: আমেরিকা

    রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে: আমেরিকা

    মার্চ ০৭, ২০১৮ ০৩:২৩

    মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নিউচিন ঘোষণা করেছেন, কংগ্রেসের পক্ষ থেকে পাস হওয়া রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের একটি সাবকমিটিতে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘পুরোপুরি সমর্থন’ করছেন।