-
কুর্দিদের কাছ থেকে অস্ত্র ফেরত নিন: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৬, ২০১৮ ১৪:০২সিরিয়ার কুর্দি গেরিলাদের কাছে আমেরিকা যেসব অস্ত্র দিয়েছে তা ফেরত নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে এং তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আংকারা।
-
পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: প্রেসিডেন্ট আসাদ
মার্চ ০৫, ২০১৮ ০৩:৫৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। এটি তার দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসাদ।
-
সৌদি আরবে সামরিক প্রদর্শনী: অস্ত্র ব্যবসার দিকে ঝুঁকছে রিয়াদ
মার্চ ০৪, ২০১৮ ১৬:০৩সৌদি আরবের একজন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সামরিক অস্ত্র উৎপাদন বিষয়ক প্রদর্শনী চলাকালে বিভিন্ন দেশের সঙ্গে রিয়াদের অস্ত্র বিক্রি সংক্রান্ত ৩৩টি চুক্তি সই হয়েছে। সামরিক প্রদর্শনীর মুখপাত্র মেজর জেনারেল আতিয়া আল মালেকি জানান, সৌদি আরবের অস্ত্র নির্মাণ কোম্পানির সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এসব চুক্তিতে সই করেছেন। তবে সৌদি এ সেনা কর্মকর্তা কত টাকা মূল্যের অস্ত্রচুক্তি হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেন নি।
-
‘নিজস্ব পদ্ধতিতে’ আমেরিকাকে জবাব দেব: উত্তর কোরিয়া
মার্চ ০৪, ২০১৮ ০৩:৪৯উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ওয়াশিংটন সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালালে ‘নিজস্ব পদ্ধতিতে’ তার জবাব দেবে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক সংবাদভাষ্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কেসিএনএ’র বক্তব্যকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অবস্থান বলে বিবেচনা করা হয়।
-
‘রাশিয়ার দরজায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বসাবে আমেরিকা’
মার্চ ০৪, ২০১৮ ০৩:২০রাশিয়া অভিযোগ করেছে, দেশটির দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করেছে মার্কিন সরকার। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলেও অভিযোগ করেছে মস্কো।
-
সিরিয়ার হাসাকা প্রদেশে মার্কিন বিমান হামলা: বহু হতাহত
মার্চ ০৩, ২০১৮ ১৭:২৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত হামলার নামে মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে বেসামরিক লোকজনের ওপর যে হামলা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এ হামলা হলো।
-
ইরানের জাতীয় নিরাপত্তা বিনষ্টের সুযোগ কেউ পাবে না: আইআরজিসি
মার্চ ০৩, ২০১৮ ১৫:৪১ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র স্থল ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, কাউকে ইরানের অভ্যন্তরে ও সীমান্তে অনিরাপত্তা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ইরানের সীমান্তবর্তী শহর সারাভানে তাকফিরি সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশে তিনি আজ (শনিবার) এ কথা বলেন।
-
মার্কিন অনুরোধ স্থগিত করে দিল চীন
মার্চ ০৩, ২০১৮ ০৯:১৮উত্তর কোরিয়ার কয়েক ডজন জাহাজ, বেশ কয়েকটি কোম্পানি ও তাইওয়ানের এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে আমরিকার অনুরোধ আমলে নেয় নি চীন। বিষয়টি নিয়ে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলতে চাইলে চীন তা স্থগিত করে দিয়েছে।
-
আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না: ইরাক
মার্চ ০৩, ২০১৮ ০৭:২৯ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি বলেছেন, আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না। গতরাতে রাশিয়ার রাজধানী মস্কোতে তিনি এ কথা বলেন।
-
পরমাণু অস্ত্র নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে
মার্চ ০৩, ২০১৮ ০৩:২৭রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়া বলেছে, দেশটি কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতায় নিজেকে জড়াতে চায় না।