-
নিখোঁজ মার্কিন সেনাদের সবাই মারা গেছে: লাশ উদ্ধার
আগস্ট ২৮, ২০১৭ ০৮:৩৯সিঙ্গাপুরের উপকূলে একটি তেল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সংঘর্ষে নিখোঁজ ১০ সেনার সবাই মারা গেছে। সংঘর্ষের এক সপ্তাহ পর এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এ খবর নিশ্চিত করেছে।
-
আরো ১৭টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চুক্তি করল ইহুদিবাদী ইসরাইল
আগস্ট ২৮, ২০১৭ ০৭:১৭ইহুদিবাদী ইসরাইল আমেরিকায় তৈরি আরো ১৭টি স্টিলথ এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চুক্তি করেছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
-
প্রতিবাদের মুখে মার্কিন কর্মকর্তার পাকিস্তান সফর স্থগিত
আগস্ট ২৮, ২০১৭ ০৭:০৮আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন সরকারের ভারপ্রাপ্ত বিশেষ দূত অ্যালিস ওয়েলস তার পূর্বঘোষিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বিতর্কিত মন্তব্যের জের ধরে যখন দেশটিতে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন এ সফর স্থগিত করার ঘটনা ঘটল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে তবে সফর স্থগিত করার কারণ কেউ ব্যাখ্যা করে নি।
-
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়নি: স্বীকার করল আমেরিকা
আগস্ট ২৮, ২০১৭ ০৪:০৬মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত একথার সত্যতা স্বীকার করেছে যে, উত্তর কোরিয়া সম্প্রতি যে তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল তার অন্তত দু’টি সফল হয়েছে। এর আগে আমেরিকা দাবি করেছিল, তিনটি ক্ষেপণাস্ত্রের দু’টি আকাশে বিধ্বস্ত হয়েছে এবং তৃতীয়টি নিক্ষেপের পরপরই ভেঙে পড়েছে।
-
আমেরিকায় বর্ণবাদের দৈত্য আবারো ঘুম থেকে জেগে উঠেছে
আগস্ট ২৭, ২০১৭ ১৩:৪৩আমেরিকায় বর্ণবাদী উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এক উগ্রবর্ণবাদী পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করে দেয়ার একই সময়ে লস এ্যাঞ্জেলেসে বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন সমাজে ক্রমবর্ধমান বর্ণবাদ ও উগ্রডানপন্থীদের তৎপরতার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। নিজেদের শ্রেষ্ঠ দাবিকারী বর্ণবাদী স্বেতাঙ্গরা গোল্ডেন গেটে সমাবেশ না করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাফল্য হিসেবে দেখছেন অনেকেই।
-
মার্কিন হুমকির মুখে সামরিক মহড়া চালাচ্ছে ভেনিজুয়েলা
আগস্ট ২৭, ২০১৭ ০২:৩৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ার পর দু’দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে কারাকাস।
-
কলম্বাসের মূর্তি সরানোর দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ: ‘আবিষ্কারক নন, আগ্রাসক’
আগস্ট ২৬, ২০১৭ ১৯:২৮আমেরিকার আবিষ্কার হিসেবে কথিত ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি সরানোর দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি বরং আমেরিকায় আগ্রাসন চালিয়েছেন। নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটনের কলম্বাস চত্বরে ১৮৯২ সালে থেকে মূর্তিতে রয়েছে।
-
জনসমর্থন হারানোর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প
আগস্ট ২৬, ২০১৭ ১৪:০১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তার প্রতি জনসমর্থন ৩৪ শতাংশ নেমে আসার মধ্য দিয়ে সৃষ্টি হয় এ রেকর্ড । গ্যালপের নতুন মতামত জরিপে এ তথ্য ওঠে এসেছে।
-
ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য চাপ দিচ্ছে আমেরিকা
আগস্ট ২৬, ২০১৭ ১২:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ইরান ও ছয় জাতি গোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা নস্যাৎ করার জন্য ওয়াশিংটন এ ধরনের তৎপরতা চালাচ্ছে।
-
টেক্সাসে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হারভে: বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল
আগস্ট ২৬, ২০১৭ ০৭:৫৭আমেরিকার ১২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক ঘূর্ণিঝড় হারভে টেক্সাস উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার রাতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগে, মহাবিপদ সংকেত ৪ দেখানো হয়েছিল এবং উপকূলে আঘাত হানার সময়ে বাতাসের গতি ঘণ্টায় ১৩০ মাইল ছিল। এ সময়ে সাগরের ঢেউ ১৩ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছিল।