-
গাড়ি হামলায় আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত
আগস্ট ০২, ২০১৭ ১৯:৫৯আফগানিস্তানে ন্যাটো বহরের ওপর এক আত্মঘাতী হামলায় অনির্দিষ্ট সংখ্যক সেনা হতাহত হয়েছে। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়েছিল। অবশ্য দুই মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আজ (বুধবার) এ হামলা হয়েছে।
-
মার্কিন নয়া নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানে বিনিয়োগ বন্ধের ক্ষেত্র সৃষ্টি করা: স্পিকার লারিজানি
আগস্ট ০১, ২০১৭ ১৪:৪৭ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার ড: আলি লারিজানি বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ যৌথ কমিশনে আমেরিকার বিরুদ্ধে তেহরান অভিযোগ করেছে।
-
‘ইরানের সঙ্গে যুদ্ধে গেলে সামরিক দিক থেকে আমেরিকা পর্যুদস্ত হবে’
আগস্ট ০১, ২০১৭ ০৭:৫৮ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা অনেকবার স্বীকার করেছে যে ইরানের সঙ্গে মুখোমুখি হতে যেয়ে তাদেরকে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক শক্তির মোকাবেলা করতে হয়েছে।
-
আবার বরখাস্ত: অস্থির ট্রাম্প প্রশাসন
জুলাই ৩১, ২০১৭ ২২:০৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন নিযুক্ত যোগাযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা অ্যান্থোনি স্ক্যারামুসিকে বরখাস্ত করেছেন। নিয়োগের মাত্র ১০ দিনের মাথায় হোয়াইট হাউজের এ গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বিদায় দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এর মাঝদিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরকার মারাত্মক অস্থিরতার চিত্র ফুটে উঠল।
-
"সন্ত্রাসীদের মোকাবেলার নামে আমেরিকার জোট গঠন ছিল রাজনৈতিক প্রতারণা"
জুলাই ৩১, ২০১৭ ১৪:২৫সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা চিঠিতে মার্কিন নেতৃত্বে গঠিত বেআইনি সামরিক জোট ভেঙে দেয়ার দাবি জানিয়েছে। আমেরিকা সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে এবং জাতিসংঘের নীতিমালার বাইরে থেকে দীর্ঘদিন ধরে সিরিয়ার বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাচ্ছে।
-
‘থাড’ দিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানোর সফল পরীক্ষার দাবি করল আমেরিকা
জুলাই ৩১, ২০১৭ ০৬:৩৭আমেরিকা সফল ভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থার্মাল হাই অলটিচ্যুড এরিয়া ডিফেন্স বা ‘থাডের’ পরীক্ষা চালানোর দাবি করেছে। প্রশান্ত মহাসাগরের উপরে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ প্রধান জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞায় আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে: ইরান
জুলাই ৩১, ২০১৭ ০২:১৯ইরান বলেছে, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তেহরান সফররত রাশিয়ার ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের পরিচালক ভিতালি ন্যামকিনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
-
উত্তর কোরিয়াকে নিয়ে জরুরি বৈঠক ডেকে লাভ নেই: আমেরিকা
জুলাই ৩১, ২০১৭ ০১:৫১মার্কিন সরকার তীব্র হতাশা প্রকাশ করে বলেছে, দেশটি উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকবে না। কারণ, এ ধরনের বৈঠক থেকে ‘তেমন কোনো ফল’ পাওয়া যাবে না।
-
দ. কোরিয়ার আকাশ উড়ল মার্কিন দুই বি-১ বোমারু বিমান
জুলাই ৩০, ২০১৭ ০৭:০৩দক্ষিণ কোরিয়ার আকাশ দিয়ে মার্কিন দুই বি-১ বোমারু বিমান উড়েছে। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ দুই বিমান দেশটির আকাশে ওড়ানো হয়েছে।
-
দ. কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করল আমেরিকা
জুলাই ৩০, ২০১৭ ০৪:২২দক্ষিণ কোরিয়ায় ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করেছে আমেরিকা। ঘাঁটিতে মার্কিন ৪৫ হাজারের বেশি সেনা, ঠিকাদার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হবে বলে ধারণা করা হচ্ছে।