-
আমেরিকা সন্ত্রাসীদেরকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে: ইরান
জুন ২৭, ২০১৭ ১৩:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে তা নিয়ে খেলা করছে। আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সংসদ স্পিকারদের দ্বিতীয় সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।
-
সিরিয় সেনাবাহিনীকে উসকানি দেবেন না: আমেরিকাকে রাশিয়া
জুন ২৭, ২০১৭ ০৮:৫০সিরিয়ার সেনাবাহিনীর জন্য উসকানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান।
-
‘সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে’
জুন ২৭, ২০১৭ ০৭:১৬সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেবে বলে ঘোষণা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর বব ক্রোকার। কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে। এতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনও আটকে যাবে।
-
ভারতের কাছে অস্ত্র বিক্রি পাকিস্তানের জন্য হুমকি নয়: আমেরিকা
জুন ২৫, ২০১৭ ২২:০৯ভারতের কাছে ড্রোন বিক্রির বিষয়ে আমেরিকা যে চুক্তি করেছে তা পাকিস্তানের নিরাপত্তার জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, যেকোনো অস্ত্র চুক্তির সময় আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়।
-
ব্যর্থ হলো মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা
জুন ২৫, ২০১৭ ১৪:২৮মার্কিন নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী পরীক্ষা ব্যর্থ হয়েছে। হাওয়াইয়ে চালানো এ পরীক্ষায় কল্পিত শত্রুর মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি মার্কিন নৌবাহিনী।
-
পাকিস্তানকে মিত্র হিসেবে রাখছে না আমেরিকা: কী হতে যাচ্ছে?
জুন ২৪, ২০১৭ ২২:১৬পাকিস্তানকে ‘মিত্র’ দেশের মর্যাদা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমেরিকা। এ লক্ষ্যে এরইমধ্যে মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে একটি বিল আনা হয়েছে।
-
আমেরিকার শয়তানি স্বভাব বদলায় নি: ইরানি সেনাপ্রধান
জুন ২৪, ২০১৭ ২০:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সিনেট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার নিন্দা জানিয়েছেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইঙ্গিত দিচ্ছে যে, আমেরিকার শয়তানি স্বভাবে কোনো পরিবর্তন আসে নি।
-
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করা হচ্ছে’
জুন ২২, ২০১৭ ১৪:৪৬সিরিয়ায় মার্কিন সেনা অবস্থান জোরদার করাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ(বৃহস্পতিবার) এ মন্তব্য করেন।
-
উড্ডয়নের সময়ে দুর্ঘটনা: আগুন ধরল মার্কিন এফ-১৬ জঙ্গি বিমানে
জুন ২২, ২০১৭ ১১:৫৮আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে মার্কিন বিমান বাহিনীর একটি এপথ-১৬ ফ্যালকন জঙ্গি বিমান টেক অফের সময় দুর্ঘটনায় পড়েছে। এ সময়ে বিমানটি আগুন ধরে যায়।
-
উ. কোরিয়ার হুমকির মুখে বিমান প্রতিরক্ষা মহড়া চালাল জাপান
জুন ২২, ২০১৭ ১০:১২জাপান বিমান প্রতিরক্ষা মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালানো হলো।