-
‘মার্কিন অনুরোধেই কাতারে তালেবান দফতর খুলতে দেয়া হয়েছিল’
জুন ১২, ২০১৭ ০৯:৩১কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী উপদেষ্টা মুতলাক আল-কাহতানি বলেছেন, মার্কিন অনুরোধেই দেশটিতে আফগানিস্তানের তালেবানের দফতর খুলতে দেয়া হয়েছিল। আমেরিকাসহ কয়েকটি আরব দেশ যখন দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার কথিত অভিযোগ করছে তখন এ বক্তব্য দেয়া হলো।
-
আফগানিস্তানে ৩ মার্কিন সেনা নিহত হওয়ার খবর স্বীকার করল পেন্টাগন
জুন ১২, ২০১৭ ০১:০০আফগানিস্তানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পূর্ব আফগানিস্তানে শনিবার ওই তিন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন।
-
আরাকচি: পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা
জুন ১২, ২০১৭ ০০:৪০ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা। তিনি বলেছেন, গত দেড় বছরে আমেরিকার সাবেক ও বর্তমান সরকার এই সমঝোতার বিপরীতে বহু পদক্ষেপ নিয়েছে।
-
কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তুরস্কে সৌদি বিরোধী বিক্ষোভ
জুন ১১, ২০১৭ ১৩:৫২কাতারের সঙ্গে সৌদি আরব আকস্মিকভাবে সম্পর্ক ছিন্ন করায় এর নিন্দা জানিয়েছে তুরস্কের জনগণ। গতকাল (শনিবার) শত শত তুর্কি আঙ্কারায় সৌদি দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
-
আফগান কমান্ডোর গুলিতে ২ মার্কিন সেনা নিহত, আহত ২
জুন ১০, ২০১৭ ১৯:৪০আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক আফগান কমান্ডোর গুলিতে দুই মার্কিন সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। পাল্টা গুলিতে ওই কমান্ডো নিহত হয়েছে।
-
রাশিয়ায় মার্কিন কূটনৈতিক সম্পত্তি জব্দের পরিকল্পনা করছে মস্কো
জুন ১০, ২০১৭ ০৮:৪৩রাশিয়া মস্কোয় মার্কিন কূটনৈতিক সম্পত্তি জব্দ করার পরিকল্পনা করেছে। এ ছাড়া, অ্যাংলো-আমেরিকান স্কুলের আইনি মর্যাদাও পরিবর্তন করবে। গত বছর আমেরিকায় জব্দ করা রাশিয়ার কূটনৈতিক চত্বর ওয়াশিংটন ফেরত না দিলে এ সব ব্যবস্থা মস্কো নেবে বলে খবর দিয়েছে রুশ দৈনিক কোমেরসান্ত।
-
তেহরানে সন্ত্রাসী হামলায় মার্কিন স্বার্থ রক্ষিত হয়েছে: কংগ্রেসম্যান
জুন ১০, ২০১৭ ০৫:৩২ইরানের রাজধানী তেহরানে বুধবারের সন্ত্রাসী হামলাকে সমর্থন করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানা রোহরবাকার।
-
দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে আমেরিকার যোগসাজশ রয়েছে: রাশিয়া
জুন ১০, ২০১৭ ০০:৩৭রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার রাকা শহরের আশপাশ থেকে থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমেরিকা। সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি এই রাকা শহরে অবস্থিত।
-
আগেই জানতেন মার্কিন ম্যাটিস; রাশিয়া যাচ্ছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী
জুন ০৯, ২০১৭ ২০:৩৩কাতারের সঙ্গে সৌদি আরবসহ চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল তা আগেই জানতেন ‘পাগলা কুকুর' খ্যাত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ কথা জানিয়েছেন তারই জনসংযোগ বিষয়ক সহকারী ডানা হোয়াইট।
-
দ. চীন সাগরের আকাশে মার্কিন পরমাণু বোমারু বিমান: বেইজিংয়ের হুমকি
জুন ০৯, ২০১৭ ১৪:২৮দক্ষিণ চীন সাগরের আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই বোমারু বিমান উড্ডয়নের পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) পরোক্ষভাবে ওয়াশিংটনকে হুমকি দিয়েছে বেইজিং। চীন বলেছে, নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব বজায় রাখা হবে।