-
বেসামরিক মানুষের প্রাণহানি সত্ত্বেও যুদ্ধনীতি বদলাবে না পেন্টাগন
মার্চ ২৮, ২০১৭ ১৪:৩৬মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের নীতি পরিবর্তন করা হবে না। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েকশ’ বেসামরিক মানুষ নিহত হওয়ার পরও এ কথা বলছে পেন্টাগন।
-
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য নাকচ করল তেহরান
মার্চ ২৮, ২০১৭ ১১:০৭ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্প্রতি যে দাবি করেছেন তা নাকচ করে দিয়েছে তেহরান।
-
বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার বিরোধিতা করল আমেরিকা
মার্চ ২৮, ২০১৭ ০৪:২৪সারাবিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিরোধিতা করেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, বিশ্বব্যাপী পরমাণু নিষেধাজ্ঞা আরোপ করা ‘বাস্তবসম্মত’ নয়। এ ছাড়া, জাতিসংঘের উদ্যোগে এ সংক্রান্ত এক আলোচনায় অংশগ্রহণ করতেই অস্বীকৃতি জানিয়েছে প্রায় ৪০টি দেশ।
-
মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা পাঠাচ্ছে আমেরিকা
মার্চ ২৭, ২০১৭ ১৯:৪২আমেরিকা মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা মোতায়েন করছে। ইরাকের রাজধানী বাগদাদে মোতায়েন মার্কিন এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার অনুরোধে বাড়তি সেনা পাঠানো হচ্ছে বলে আজ(সোমবার) আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
পিয়ংইয়ংকে হুমকি দিতে গোপনে দ. কোরিয়ায় কৌশলগত অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
মার্চ ২৭, ২০১৭ ০৬:১৫আমেরিকা গোপনে দক্ষিণ কোরিয়ায় কৌশলগত অস্ত্র পাঠাচ্ছে। উত্তর কোরিয়ার প্রতি হুমকি এবং চাপ সৃষ্টির জন্য এ সব অস্ত্র পাঠানো হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন।
-
আমেরিকা এবং দ. কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলার হুমকি দিল পিয়ংইয়ং
মার্চ ২৭, ২০১৭ ০৪:৫৯উত্তর কোরিয়া সামরিক মহড়ায় নিয়োজিত আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি ছাড়াই আগাম হামলা চালানোর হুমকি দিয়েছে। যৌথ মহড়ার আড়ালে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর তৎপরতা চলছে বলে ধরে নিয়ে এ হুমকি দিল পিয়ংইয়ং।
-
মসুলে যুদ্ধাপরাধের দায়ে আমেরিকাকে বিচারের মুখোমুখি করতে হবে: আলী শামখানি
মার্চ ২৬, ২০১৭ ১৪:৪৭ইরাকের মসুলে মার্কিন বিমান হামলায় বহু বেসামরিক ব্যক্তির নিহতের ঘটনায় ওয়াশিংটনকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
-
নিষেধাজ্ঞা আরোপ করা হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে: ইরান
মার্চ ২৬, ২০১৭ ১২:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা দেয়া হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে এবং এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা আগের চেয়ে কমবে। এসব কথা বলেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।
-
আলাস্কায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে: মার্কিন কমান্ডার
মার্চ ২৬, ২০১৭ ০২:৪৫কানাডার উত্তর-পশ্চিমে অবস্থিত মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন একজন মার্কিন সেনা কমান্ডার। তিনি ওই অঙ্গরাজ্যের সামরিক বাজেট বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
-
পারস্য উপসাগরে আচরণ সংযত করুন: আমেরিকাকে ইরান
মার্চ ২৬, ২০১৭ ০২:১২আমেরিকাকে পারস্য উপসাগরে নিজের জাহাজগুলোর চলাচল সাবধানে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ইরান। পারস্য উপসাগরে ইরানি জাহাজগুলো ‘অপেশাদার আচরণ’ করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান।