-
আমেরিকা-চীন যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে: চীন বিষয়ক বিশেষজ্ঞ দল
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৩:৩০দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান নিয়ে মার্কিন নীতি পরিবর্তন না হলে হলে বেইজিং-ওয়াশিংটন যুদ্ধ শুরু হতে পারে। ১৮ মাস ধরে তৈরি করা প্রতিবেদনে এ আশংকা ব্যক্ত করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় চীন বিষয়ক বিশেষজ্ঞদের একটি দল।
-
'প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়িয়ে এক লাখ এসডাব্লিউইউ করবে ইরান'
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৩:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ এসডাব্লিউইউ-তে উন্নীত করা হবে।
-
ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে আপিল আদালতের প্রতি মার্কিন বিচার বিভাগের আহ্বান
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ০৯:৪২মার্কিন আইন বিভাগ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমেরিকার আপিল আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।
-
পরমাণু কর্মসূচির কিছু ‘ভালো খবর’ আসছে: ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ০৩:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরান পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পরবর্তী গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে শিগগিরই কিছু ‘ভালো খবর’ দেবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। ইরানের কোম নগরীতে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসছে এপ্রিলে দেশবাসীকে কিছু ‘ভালো খবর’ জানানো হবে।
-
মার্কিন জনগণ সরকার পরিবর্তন করতে চাইছে: পাকিস্তানি কূটনীতিক
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ২৩:০১পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কূটনীতিক ও আমেরিকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আকরাম জাকি বলেছেন, আমেরিকার লোকেরা একসময় কয়েকটি দেশের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করত কিন্তু এখন নিজেরাই তারা তাদের দেশের ভেতরে সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করছে।
-
প্রেসিডেন্ট ট্রাম্প একজন প্রতারক: স্যান্ডার্স
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ১০:০২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক’ বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর বার্নি স্যান্ডার্স। নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম প্রার্থী ছিলেন তিনি।
-
আমেরিকায় রাষ্ট্রদূত পাঠানোর প্রয়োজন দেখছি না: দুতের্তে
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ০৯:০০ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, আমেরিকায় আপাতত তার দেশের কোনো রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার প্রয়োজন মনে করছেন না তিনি। চলতি সপ্তাহে দাভাও নগরীতে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি।
-
ভিসা নিষেধাজ্ঞার আদেশ বাতিল করল মার্কিন পররাষ্ট্র দপ্তর
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ২২:১৪মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে সেয়াটেলের ফেডারেল বিচারক জেমস রোবার্ট যে রুলিং দিয়েছেন তার সঙ্গে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিচারকের রুলিং নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ ঘোষণা দিয়েছে।
-
আমেরিকাকে চীনের হুঁশিয়ারি: ‘পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করবেন না’
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৪:১৫চীন পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আজ(শনিবার) আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিংয়ের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে টোকিওকে সমর্থন দেয়া হবে বলে মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ঘোষণাকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি উচ্চারণ করল চীন।
-
ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৩:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরপরই তিনি এ কথা বললেন।