-
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
জানুয়ারি ২০, ২০১৭ ২১:০৪আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে স্থানীয় সময় দুপুর ১২টায় দেশটির প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান। ট্রাম্পের আগে বেলা ১১টা ৫৩ মিনিটে শপথ পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লস থমাস।
-
বয়কট ও বিক্ষোভের মধ্যেই আজ শপথ নেবেন ট্রাম্প; কেমন হবে আগামীর পথচলা
জানুয়ারি ২০, ২০১৭ ১৫:০৯আজ বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমন সময় তিনি শপথ নিতে যাচ্ছেন যখন তার নীতি-অবস্থানের বিষয়ে আমেরিকায় ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। ট্রাম্পকে বিজয়ী হিসেবে ঘোষণার পর থেকেই মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
-
আস্তানার বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে: রাশিয়া
জানুয়ারি ১৯, ২০১৭ ১৫:৫৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ(বৃহস্পতিবার) বলেছেন, কাজাখিস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
-
ইরাকে ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান
জানুয়ারি ১৯, ২০১৭ ১২:০১ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশে ২০০৩ সালের ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। ওই আগ্রাসনের ফলে ইরাকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমেরিকার সব ভুল কাজের জন্য ওয়াশিংটনের কাছ থেকে বাগদাদ ক্ষতিপূরণ আদায় করতে পারবে বলেও আশা প্রকাশ করেন এবাদি।
-
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে প্রথমবারের মতো ‘না’ বলল রাশিয়া
জানুয়ারি ১৭, ২০১৭ ১৪:০৬নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র কমানোর বিনিময়ে রাশিয়ার ওপর আরোপিত নিষে ধাজ্ঞা প্রত্যাহারের যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
মার্কিন সেনাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল পোল্যান্ড
জানুয়ারি ১৫, ২০১৭ ০৫:২৫পোল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে হাজার হাজার মার্কিন সেনাকে স্বাগত জানিয়েছে। ন্যাটো সেনা মোতায়েনের অংশ হিসেবে এসব সেনা পোল্যান্ডে পৌঁছেছে।
-
পরমাণু সমঝোতা ধরে রাখা উচিত: ট্রাম্পকে সামান্থা পাওয়ার
জানুয়ারি ১৪, ২০১৭ ২২:৪২জাতিসংঘে নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা কাজ করছে এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের উচিত একে সংরক্ষণ করা।
-
হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান
জানুয়ারি ১৪, ২০১৭ ১৫:৩৬সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রি করা অবিলম্বে বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। এটি এক প্রতিবেদনে বলেছে, সৌদি আরব সম্পূর্ণ বেআইনিভাবে ইয়েমেনের আবাসিক ঘরবাড়ি, বাজার, স্কুল, কল-কারখানা ও মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
-
রাশিয়ার সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হতে হবে: ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী
জানুয়ারি ১৩, ২০১৭ ২০:২৩মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য ও মনোনীত প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য অবশ্যই আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি সতর্কতা উচ্চারণ করেছেন।
-
দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।