-
সিআইএ মনে করছে নির্বাচন বিজয়ে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া
ডিসেম্বর ১০, ২০১৬ ১৫:৫৪আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মনে করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য রাশিয়া হস্তক্ষেপ করেছে। পাশাপাশি মার্কিন ইলেক্ট্রোরাল পদ্ধতির প্রতি আস্থাহীনতা সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছে রাশিয়া।
-
৪ আরব দেশ কিনছে ৭০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র
ডিসেম্বর ০৯, ২০১৬ ১২:২৯চারটি আরব দেশের কাছে ৭০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার এবং সামরিক কার্গো বিমান।
-
‘টহল বাড়াতে কৃষ্ণ সাগরে বাড়তি রণতরী পাঠাবে আমেরিকা’
ডিসেম্বর ০৮, ২০১৬ ০৬:২১মার্কিন ভাইস অ্যাডমিরাল জেমস জি ফোগো থার্ড বলেছেন, কৃষ্ণ সাগরে আরো রণতরী পাঠাতে পারে আমেরিকা। ওই এলাকায় টহল সময় বাড়ানোর জন্য বাড়তি রণতরী পাঠানো হবে বলে জানান তিনি।
-
আমেরিকায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৬
ডিসেম্বর ০৬, ২০১৬ ০০:৫৩আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘট্নায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬-এ পৌঁছেছে। দুর্ঘটনায় আরো কয়েক ব্যক্তি নিখোঁজ থাকলেও উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়া হয়েছে। কারণ আগুনে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেকোনো সময় সেটি ধসে পড়তে পারে। আলামেদা কাউন্টির শেরিফ জানান, দুর্ঘটনাস্থল থেকে ৩৬টি লাশের মধ্যে এ পর্যন্ত ১১টি উদ্ধার করা হয়েছে।
-
'রাশিয়া-ইরান জোট সিরিয়ায় মার্কিন নীতি ব্যর্থ করে দিয়েছে'
ডিসেম্বর ০৪, ২০১৬ ১৪:৫৪সিরিয়ায় সরকার পরিবর্তনের মার্কিন নীতি রাশিয়া এবং ইরানের মধ্যে বিরাজমান বর্তমান জোট ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ভাষ্যকার এবং ইনস্টিটিউট ফর হিস্টোরিক্যাল রিভিউ'র পরিচালক মার্ক ওয়েবার। ইরানের জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
-
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯, নিখোঁজ ২৫
ডিসেম্বর ০৩, ২০১৬ ২১:০৫আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে ওকল্যান্ড শহরের একটি ভবনে কনসার্ট চলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-
'আলেপ্পোতে সেনাবাহিনীর সাফল্যকে বানচালের চেষ্টা করছে আমেরিকা'
ডিসেম্বর ০৩, ২০১৬ ১৫:২৪সিরিয়ার গোলযোগপূর্ণ আলেপ্পোতে দেশটির সেনাবাহিনীর সাফল্যকে আমেরিকা এবং তার মিত্রদেশগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভেটেরানস টুডে'র ব্যাবস্থাপনা সম্পাদক জিম ডাব্লিউ ডিন। ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
-
'পাগলা কুকুর'-কে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেব: ডোনাল্ড ট্রাম্প
ডিসেম্বর ০২, ২০১৬ ১৫:০৫আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি 'পাগলা কুকুর' জেমস ম্যাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ‘ইউএসএ থ্যাংক ইউ ট্যুর ২০১৬’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
-
মার্কিন সিনেটেও ইরানবিরোধী বিল পাস: কী করবেন ওবামা?
ডিসেম্বর ০২, ২০১৬ ১৪:৫৭ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে মার্কিন সিনেটে তোলা একটি বিল সর্বসম্মতভাবে পাস হয়েছে। বিলের পক্ষে ভোট দিয়েছেন সরকার ও বিরোধী পক্ষের ৯৯ জন সিনেটর। ইরান স্যাংশন অ্যাক্ট বা আইএসএ নামের ওই বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট তাতে সই করলে আরো ১০ বছরের জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
-
'যুদ্ধবিরতিকে সন্ত্রাসীদের রক্ষা করার ঢাল হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা'
ডিসেম্বর ০২, ২০১৬ ১৪:৫৪গোলযোগপূর্ণ সিরিয়ায় প্রত্যেকটি যুদ্ধবিরতির সুযোগকে পশ্চিমা এবং তাদের মিত্ররা দেশটিতে তৎপরতা চালিয়ে আসা বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে রক্ষা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইরানের ইংরেজী সংবাদ মাধ্যম প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক এবং কলামিস্ট জিম ডাব্লিউ ডিন।