-
কালিনিনগ্রাদ নিয়ে টানাপড়েনে আমেরিকা-রাশিয়া
নভেম্বর ২৩, ২০১৬ ০৩:৪২কালিনিনগ্রাদে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমেরিকা যে সমালোচনা করেছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকাই ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে।
-
বিভক্ত আমেরিকা: দম্ভ অনুভব করছেন ট্রাম্প ভক্তরা, হিলারি শিবিরে আতঙ্ক
নভেম্বর ২২, ২০১৬ ০৯:৫২মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয়ের মধ্য দিয়ে আমেরিকা কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। ট্রাম্প ভক্তরা দম্ভ অনুভব করছেন এবং তাদের প্রত্যাশাও বিপুল। অন্যদিকে হিলারি ক্লিনটনকে ভোটদাতাদের শিবিরে আতঙ্ক এবং অস্বস্তি বিরাজ করছে। গতকাল প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।
-
চাঁদে মানুষ পাঠানো নিয়ে প্রতিযোগিতায় নামছে রাশিয়া-আমেরিকা!
নভেম্বর ২২, ২০১৬ ০৬:৪১চাঁদে মানুষ পাঠানো নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০৩১ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে বলে এর আগে ঘোষণা করেছে রাশিয়া। এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা’র পর্যবেক্ষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চাঁদে মানুষ পাঠানোর কর্মসূচি আবার পুরোদমে শুরু করবে আমেরিকা।
-
‘রুশ হাইপারসনিক রকেট ১২ মিনিটে আমেরিকায় আঘাত করতে পারবে’
নভেম্বর ২১, ২০১৬ ০৮:৩৩রাশিয়ার নতুন নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ১২ মিনিটে আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্রে ব্যবহারযোগ্য রকেট ইঞ্জিন সম্প্রতি পরীক্ষা করা হয়েছে।
-
কাতার ও কুয়েতের কাছে ১০৪ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা
নভেম্বর ১৯, ২০১৬ ০৪:১৫কাতার ও কুয়েতের কাছে ১০৪টি এফ-১৫ ও এফ/এ-১৮ জঙ্গিবিমান বিক্রি করবে আমেরিকা। মার্কিন সরকার জানিয়েছে, দেশটির পররাষ্ট্র নীতির স্বার্থ রক্ষা ও শক্তিশালী করার উদ্দেশ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
-
ইরানের কাছে বিমান বিক্রির বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস
নভেম্বর ১৮, ২০১৬ ১৩:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে যাত্রীবাহী বোয়িং ও এয়ারবাস বিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করা হয়েছে। বিলের পক্ষে ভোট পড়েছে ২৪৩টি এবং বিপক্ষে পড়েছে ১৭৪টি। এ বিল আইনে পরিণত হলে মার্কিন অর্থ মন্ত্রণালয় বোয়িং ও এয়ারবাসকে দেয়া লাইসেন্স বাতিল করতে বাধ্য হবে।
-
মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ক্ল্যাপার
নভেম্বর ১৮, ২০১৬ ০৮:২৫মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার ইস্তফা দিয়েছেন। মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন প্রশাসন সাজাচ্ছেন তখন ইস্তফা দিলেন তিনি।
-
সেনা সরালে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে: উত্তর কোরিয়া
নভেম্বর ১৮, ২০১৬ ০৬:০৩উত্তর কোরিয়া বলেছে, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয় তা হলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে পিয়ংইয়ং। পাশাপাশি কোরিয় উপদ্বীপে উত্তেজনা নিরসনের একটি শান্তি চুক্তিরও নিশ্চয়তা উত্তর কোরিয়া দেবে বলে জানানো হয়েছে।
-
ইরানের কাছে মার্কিন নির্বাচনী ফলাফলের আলাদা গুরুত্ব নেই: সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৬, ২০১৬ ১৬:০৮ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে তার দেশ মোটেও ভীত নয়। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
-
ইরানের বিরুদ্ধে আবারো মার্কিন প্রতিনিধি পরিষদের নিষেধাজ্ঞা
নভেম্বর ১৬, ২০১৬ ০৮:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এ বিল আইনে পরিণত হলে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা নবায়ন করা যাবে। ইরানের পরমাণু কর্মসূচি সামরিক দিকে মোড় নিয়েছে -এমন ভিত্তিহীন অভিযোগ তুলে ১৯৯৬ সালে এ নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন।