• বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন

    বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন

    ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৬:৫০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।

  • তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র

    তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র

    ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৫:৫০

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সতর্ক করে দিয়ে বলেছেন, তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেছেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান হচ্ছে সেই চীনের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে মার্কিন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করা নিয়ে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের উত্তেজনা যখন তুঙ্গে রয়েছে তখন বেইজিং এ ঘোষণা দিল।

  • রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন: পুতিন

    রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন: পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২০:০৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি আজ (বুধবার) 'মাতৃভূমির রক্ষক' দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।

  • জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৭:০৬

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ (বুধবার) আরো বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।

  • ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া

    ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৫:৫৯

    রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

  • ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:৪২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামীকাল (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।

  • রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে

    রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:০৬

    রাশিয়া পূর্ব ইউরোপের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর পাশ্চাত্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর এ ঘোষণার নিন্দা জানিয়ে একে মিনস্ক শান্তি চুক্তির লঙ্ঘন অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

  • রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন

    রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:০৬

    রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি বলেছেন, ইউক্রেনের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার রুশ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে।

  • দোনবাসের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার হবে: পুতিন

    দোনবাসের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার হবে: পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৫৮

    এই মুহুর্তে ইউক্রেন যদি ন্যাটো সামরিক জোটে যোগ না দেয়ার ঘোষণা দেয় তাহলে সহজেই চলমান সঙ্কট নিরসন হতে পারে। গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

  • রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: ভ্লাদিমির পুতিন

    রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই: ভ্লাদিমির পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৫:৪৫

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবগুলো প্রজাতন্ত্রকে আবার একীভূত করতে চান বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সঙ্গে এক বৈঠকে ওই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।