-
দায়েশ-বিরোধী বিশাল স্থল অভিযানে নেমেছে ইরাকি বাহিনী
অক্টোবর ১১, ২০১৬ ০৯:১৪ইরাকের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিশাল স্থল অভিযান শুরু করেছে। সালাহউদ্দিন এবং দিয়ালা প্রদেশের মধ্যবর্তী এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে হটিয়ে দেয়ার জন্য এ অভিযান শুরু হয়েছে।
-
মসুল অভিযানে তুর্কি সেনাদের কোনো ভূমিকাই থাকবে না: এবাদি
অক্টোবর ১০, ২০১৬ ০৮:৫৩ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আবারো তার দেশ থেকে তুরস্কের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে গুরুত্বপূর্ণ মসুল শহর মুক্ত করার আসন্ন অভিযানে তিনি কোনোমতেই তুর্কি সেনাদের অংশগ্রহণের বিষয়ে রাজি হবেন না।
-
ইরাকের বাগদাদে আত্মঘাতী বোমার বিস্ফোরণ: নিহত ৯
অক্টোবর ০৯, ২০১৬ ১৩:৩৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অংশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
-
ইরাক-তুর্কি উত্তেজনা: বাগদাদের পক্ষ নিল আরব লীগ
অক্টোবর ০৮, ২০১৬ ১৪:৪৬ইরাকে তুরস্কের সেনা উপস্থিতির বিরোধিতা করেছে ২২ জাতির সংস্থা আরব লীগ। তুর্কি সেনা মোতায়েনের ঘটনাকে আরব লীগ ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বলে বিবেচনা করছে।
-
মসুল অভিযানে হস্তক্ষেপ করলে তুর্কি সেনাদের ওপর হামলা হবে: ইরাক
অক্টোবর ০৭, ২০১৬ ১৪:০৪উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মসুল শহর মুক্ত করার অভিযানে তুর্কি বাহিনী হস্তক্ষেপ করলে তাদের ওপর ইরাকি বাহিনী হামলা চালাতে পারে। ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন। দায়েশের হাত থেকে মসুলকে মুক্ত করতে ইরাকের সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা একটি বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।
-
তুর্কি সেনা না সরালে নতুন যুদ্ধ শুরু হতে পারে: ইরাকের হুঁশিয়ারি
অক্টোবর ০৫, ২০১৬ ১৬:১০ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অবস্থানকে ঘিরে বাগদাদ ও আংকারার মধ্যে বাগযুদ্ধ জোরদার হয়েছে। এরমধ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশ থেকে তুরস্কের সেনা সরিয়ে নিতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, ইরাকের ভেতের তুরস্কের সেনা অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হতে পারে।
-
মার্কিন বিমান হামলায় ইরাকে এবার ২০ যোদ্ধা নিহত
অক্টোবর ০৫, ২০১৬ ১২:২৯ইরাকে দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমা হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে।
-
মসুল অভিযানে তুর্কি সেনাদের অংশ নিতে দেয়া হবে না: বাগদাদ
অক্টোবর ০৩, ২০১৬ ১৪:২৪ইরাক বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কাছ থেকে মসুল শহর উদ্ধার অভিযানে তুর্কি সেনাদের অংশ নিতে দেয়া হবে না।
-
সন্ত্রাসীদের নামে ভুয়া ভিডিও তৈরি করেছে আমেরিকা
অক্টোবর ০৩, ২০১৬ ০৮:০৮ইরাকে সন্ত্রাসীদের নামে ভুয়া ভিডিও ফুটেজ তৈরিতে ৫৪ কোটি ডলার ব্যয় করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর-পেন্টাগন। এ সব ভিডিও ফুটেজ তৈরিতে জড়িত ছিল ব্রিটিশ প্রচারণা সংস্থা বেল পোট্টিংজার। এ জন্য সংস্থাটিকে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এই ব্যাপক অর্থের যোগান দেয়া হয়েছে।
-
ইরাকি জঙ্গিবিমানের হামলায় আনবার প্রদেশে ৩০ সন্ত্রাসী নিহত
অক্টোবর ০২, ২০১৬ ১৫:২৩ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে দেশটির বিমান বাহিনী বোমা বর্ষণ করলে দুই ডজনের বেশি উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে।