-
বাগদাদে ইরান ও সৌদি আরবের প্রকাশ্য বৈঠকের আয়োজন করা হবে: ইরাক
জুলাই ২৪, ২০২২ ১২:৩৮ইরাক বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের অংশগ্রহণে তারা খুব শিগগিরই প্রকাশ্য বৈঠকের আয়োজন করবে। রাজধানী বাগদাদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
-
যুবরাজের দাবিতে ইরান-সৌদি পরবর্তী আলোচনা প্রকাশ্যে হবে: ইরান
জুলাই ২৪, ২০২২ ০৬:০২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের পরবর্তী আলোচনা সৌদি যুবরাজের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে অনুষ্ঠিত হবে। এর আগে ইরাকের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা অঘোষিতভাবে অনুষ্ঠিত হয়েছে।
-
হামলা চালিয়ে বেসামরিক মানুষ মেরেছে তুরস্ক: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২১, ২০২২ ১৬:২১ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন বলেছেন, সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন তুর্কি বাহিনীই দহুক প্রদেশে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) দহুক প্রদেশের জাখু শহরের হামলাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
-
ইরাক ও ইরান দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে: মন্ত্রী
জুলাই ২১, ২০২২ ০৮:১২ইসলামী প্রজাতন্ত্র ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানিয়েছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদি কৌশলগত জ্বালানি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় ইরান ইরাককে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে।
-
রিয়াদ যতখানি অগ্রসর হবে তার চেয়ে বেশি সাড়া পাবে: তেহরান
জুলাই ২০, ২০২২ ১০:২৩সৌদি আরবের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরাক এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
আমেরিকাও অনেক ভুল করেছে: বাইডেনকে বিন সালমানের কটাক্ষ
জুলাই ১৭, ২০২২ ০২:০৯সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে বলেছেন, আমেরিকাও ইরাক যুদ্ধের মতো অনেক ভুল করেছে। শুক্রবার জেদ্দায় বিন সালমানের সঙ্গে সাক্ষাতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সরাসরি যুবরাজকে দায়ী করেন বাইডেন। এর জবাবে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আমেরিকাকে কাঠগড়ায় দাড় করান বিন সালমান।
-
‘ইরাক কখনো প্রতিবেশীদের হুমকি দেয়ার ঘাঁটিতে পরিণত হবে না’
জুলাই ১৬, ২০২২ ০৮:২৫ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, সৌদি আরবে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো আলোচনা হওয়ার কথা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, তার দেশ কখন প্রতিবেশীদেরকে হুমকি দেয়ার ঘাঁটিতে পরিণত হবে না।
-
সৌদি আরব আগ্রহী হলে ষষ্ঠ দফা আলোচনা হতে পারে: ইরান
জুলাই ১৪, ২০২২ ১৫:৪১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক মহাপরিচালক আলী রেজা এনায়াতি বলেছেন, সৌদি আরব আগ্রহী হলে আবারও দেশটির সঙ্গে আলোচনা হতে পারে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
-
খ্রিষ্টান জনগোষ্ঠীকে দায়েশের হাত থেকে রক্ষা করেছে ইরান: আব্দুল্লাহিয়ান
জুলাই ১৪, ২০২২ ০১:৫৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাক ও সিরিয়ার খ্রীস্টান জনগোষ্ঠীকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে রক্ষা করতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইতালি সফরে গিয়ে ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে এক বৈঠকে একথা জানান আব্দুল্লাহিয়ান।
-
প্রেসিডেন্ট রায়িসির অংশগ্রহণে অনুষ্ঠিত কুরবানির ঈদের জামাত
জুলাই ১১, ২০২২ ১২:১৯বাংলাদেশের মত গতকাল রোববার ইরানে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার নামাজের কিছু ছবি দেয়া হলো: