-
বার বার হামলার শিকার হচ্ছে মার্কিন স্বার্থ
জানুয়ারি ১৪, ২০২২ ০৯:০০ইরাকের রাজধানী বাগদাদের নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে গতকাল (বৃহস্পতিবার) আবারো রকেট হামলা হয়েছে। ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, কমপক্ষে তিনটি কাতিউশা রকেট গ্রিনজোনে আঘাত হানে যার মধ্যে দুটি পড়েছে মার্কিন দূতাবাস চত্বরে।
-
মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা
জানুয়ারি ১১, ২০২২ ১৮:৫২ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব বহরে করে সামরিক রসদ নেয়া হচ্ছিল।
-
ইরাকের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসবে সৌদি আরব ও ইরান
জানুয়ারি ১০, ২০২২ ২০:২৪ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের মজুদ বলে চালিয়ে দিতে চাইল সৌদি আরব
জানুয়ারি ১০, ২০২২ ১৪:১৫সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে, হুদাইদা বন্দরনগরীকে হুথি সমর্থিত সেনারা সামরিকীকরণ করছে।
-
ইরাকে সেনা উপস্থিতি বজায় রাখতে প্রতারণার আশ্রয় নিয়েছে মার্কিনীরা
জানুয়ারি ০৮, ২০২২ ১৩:৩৫নির্ধারিত সময়ের পরও ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি বর্তমানে সেদেশে সবচেয়ে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। গত ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা ছিল।
-
'আফগানিস্তানের চেয়েও ইরাক থেকে অপমানজনকভাবে আমেরিকাকে চলে যেতে হবে'
জানুয়ারি ০৭, ২০২২ ০৬:২৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনারা চলে যেতে বাধ্য হয়েছে তার চেয়েও বেশি অপমানজনকভাবে ইরাক থেকে তাদের বিদায় নিতে হবে।
-
ইরাকে মার্কিন সেনা অবস্থানে উপর্যুপরি হামলার রহস্য
জানুয়ারি ০৬, ২০২২ ১৬:৫১ইরাকে নতুন খ্রিষ্টিয় বছর শুরুতেই দেশটিতে মোতায়েন মার্কিন সেনা-অবস্থানগুলোয় বার বার হামলা হয়েছে। ইরাকের প্রতিরোধকামী ও সংগ্রামী নানা গোষ্ঠী এইসব হামলা চালিয়েছে।
-
আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা; ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয়
জানুয়ারি ০৬, ২০২২ ০৪:৪৫ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের আইন আল-আসাদ সেনাঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, বুধবার বিকেলে আইন আল-আসাদ ঘাঁটিতে পাঁচটি রকেট ছোঁড়া হয়।ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
-
কঠিন সময়ে সাহায্য নিয়ে ছুটে এসেছিলেন জে. সোলাইমানি: ইরাকি প্রেসিডেন্ট
জানুয়ারি ০৫, ২০২২ ১৭:৫০ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশ যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে লিপ্ত ঠিক সেই মুহুর্তে সাহায্য নিয়ে ছুটে এসেছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি।
-
আইএস জঙ্গিদের সংগঠিত করে ফের ইরাকে থেকে যাওয়ার চেষ্টা মার্কিন সেনাদের
জানুয়ারি ০৫, ২০২২ ১৬:৪১ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী গত ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। নির্ধারিত সময়ের পরও যদি কোনো মার্কিন সেনা ইরাকে থাকে তাহলে সেটাকে বেআইনি উপস্থিতি হিসেবে ধরে নেয়া হবে। কারণ ২০২০ সালের ৫ জানুয়ারি ইরাকের পার্লামেন্টে সেদেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ হয়।