-
কঠিন জবাব দিচ্ছে হামাস ও জিহাদ আন্দোলন
ডিসেম্বর ০১, ২০২৩ ১৪:৪৪অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
-
‘৭ অক্টোবর ইসরাইলের গোয়েন্দা সারভারগুলো গাজায় নিয়ে যান যোদ্ধারা’
নভেম্বর ৩০, ২০২৩ ০৮:১১গত ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ইসরাইল বিরোধী অভিযানে ইরানের অভ্যন্তরে ইহুদিবাদীদের গুপ্তচর নেটওয়ার্কের তথ্য ফাঁস হয়ে গেছে। তেহরানে নিযুক্ত ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবু-শারিফ এ খবর দিয়েছেন।
-
‘গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত’
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:০৩ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার গাজায় আগ্রাসন শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি শেষে দুই দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর জিহাদ আন্দোলন এই ঘোষণা দিল।
-
আমরা আত্মসমর্পণ করব না বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব: জিহাদ
নভেম্বর ২৬, ২০২৩ ০৬:২৯ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সংগঠনটি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বদ্ধপরিকর। তবে দখলদার শক্তি যদি এ চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসলামি জিহাদ তেল আবিবকে 'উপযুক্ত জবাব’ দেবে।
-
প্রতিরোধ যোদ্ধাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৩, ২০২৩ ০৬:৪৪ইরান বলেছে, গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ছয় সপ্তাহ ধরে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে যে বীরোচিত প্রতিরোধ গড়ে তুলেছেন তাতে প্রমাণিত হয়েছে, যদি যুদ্ধ চালিয়ে নেয়া হয় তাহলে তেল আবিব সুবিধা করে উঠতে পারবে না।
-
হামাস ও জিহাদ নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৩, ২০২৩ ০৬:০২ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় ও চার দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসলামি জিহাদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
‘সমস্ত ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাদের মুক্তি দেয়া হবে না’
নভেম্বর ২২, ২০২৩ ১৫:২৭ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরাইলি সেনাদের মুক্তি দেয়া হবে না। ইসরাইলের সাথে চার দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেছে জিহাদ আন্দোলন।
-
মৃত্যুদণ্ডের বিল উত্থাপন করলেন ইসরাইলি সংসদ সদস্যরা
নভেম্বর ২০, ২০২৩ ১৫:৫০ইসরাইলের উগ্র ডানপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টি "সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড" বাধ্যতামূলক করে নেসেটে একটি বিল জমা দিয়েছে যার ওপর চলতি সপ্তাহে বিতর্ক হবে। এ সম্পর্কে উগ্রবাদী এ দলটির নেতা এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জাভির তার এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আমি আশা করি নেসেটের সব সদস্য এই গুরুত্বপূর্ণ আইনটিকে সমর্থন করবেন।"
-
গাজার চোরবালিতে আটকেপড়া ইসরাইলের পরাজয় সুনিশ্চিত: ইরানি কমান্ডার
নভেম্বর ১৯, ২০২৩ ০৬:১৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে চলমান ‘ক্ষয়জনিত যুদ্ধে’ ইহুদিবাদী ইসরাইল ‘অনিবার্য ধ্বংসের’ দিকে এগিয়ে যাচ্ছে। রাজধানী তেহরানে গতকাল (শনিবার) ফিলিস্তিনি জাতির সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইসরাইলি বন্দীদের মুক্তি দেয়া হবে না
নভেম্বর ১৫, ২০২৩ ০৬:২২ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, গাজা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দী বিনিময় করা হবে না।