-
সৌদি বিমান ঘাঁটিতে ইয়েমেনি ড্রোন হামলা
নভেম্বর ০৩, ২০১৮ ১২:০৬ইয়েমেনের বিপ্লবী হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে।
-
ইয়েমেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: কাতার
নভেম্বর ০১, ২০১৮ ১২:০৫অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারে নি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে।
-
যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করেছে হুথিরা; মধ্যস্থতার প্রস্তাব নাকচ
অক্টোবর ৩১, ২০১৮ ১৭:৫১ইয়েমেনে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। পাশাপাশি ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনের জন্য তারা আমেরিকাকে দায়ী করেছে।
-
শেষ পর্যন্ত ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানাল আমেরিকা
অক্টোবর ৩১, ২০১৮ ১৫:৪১সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর আমেরিকা ও সৌদি আরবের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইয়েমেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
-
‘রাসায়নিক হামলার তথ্য ফাঁস করার কাছাকাছি ছিলেন খাশোগি’
অক্টোবর ২৮, ২০১৮ ২১:৫৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য প্রকাশের কাছাকাছি পর্যায়ে ছিলেন। সম্প্রতি তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে নিহত হন।
-
নিখুঁত হামলার জন্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইয়েমেন
অক্টোবর ২৮, ২০১৮ ১৬:৩৩দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইয়েমেন। বাদ্র-পি ওয়ান নামের এ ক্ষেপণাস্ত্র আরো বেশি নিখুঁতভাবে শত্রুর অবস্থানে হামলা করতে পারবে।
-
সৌদি আরবের দক্ষিণে বহু সুদানি সেনা হতাহত
অক্টোবর ২৭, ২০১৮ ১৮:২৩সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের পেতে রাখা মাইন বিস্ফোরণে সুদানের বহু ভাড়াটে সেনা নিহত অথবা আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
-
৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তার প্রয়োজন: জাতিসংঘ
অক্টোবর ২৩, ২০১৮ ১৫:০৭জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক বলেছেন, আরব বিশ্বের সবচেয়ে গরীব রাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়ার ফলে দেশটির ৮৪ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন।
-
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইয়েমেনি সংসদ
অক্টোবর ২১, ২০১৮ ১৫:০৩ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দেশটির জাতীয় সংসদ গতকাল (শনিবার) এক চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
-
সৌদি ও আমেরিকা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে: হিজবুল্লাহ
অক্টোবর ২০, ২০১৮ ১০:৩৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সৌদি আরব এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।