• সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

    সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

    নভেম্বর ০৫, ২০১৭ ০৮:৪৫

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত প্রায় তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ বিমান বন্দরে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে।

  • সৌদি আগ্রাসন অব্যাহত: ইয়েমেনের আলেম সম্প্রদায়ের প্রতিক্রিয়া

    সৌদি আগ্রাসন অব্যাহত: ইয়েমেনের আলেম সম্প্রদায়ের প্রতিক্রিয়া

    নভেম্বর ০৩, ২০১৭ ১২:২০

    ইয়েমেনের ওলামা সংস্থা সেদেশের উত্তরাঞ্চলীয় সা'দা শহরের একটি বাজারে সৌদি আগ্রাসী বাহিনীর সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সাহার এলাকায় ওই জনাকীর্ণ বাজারে সৌদি হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো নয় জন।

  • ইয়েমেনে সৌদি বর্বরতা থামছেই না: আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত

    ইয়েমেনে সৌদি বর্বরতা থামছেই না: আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত

    নভেম্বর ০১, ২০১৭ ১২:৪২

    ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় নতুন করে আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়।

  • ইয়েমেন নিয়ে সৌদি দাবি হাস্যকর: ইরান

    ইয়েমেন নিয়ে সৌদি দাবি হাস্যকর: ইরান

    অক্টোবর ৩০, ২০১৭ ১৪:৪৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেন ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে দাবি করেছেন তা নিতান্তই হাস্যকর। জুবায়ের তার ভাষায় বলেছেন, "ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে ইরান।" গতকাল রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে জুবায়ের এ মন্তব্য করেন। সম্মেলনে যোগ দেন ইয়েমেন আগ্রাসনে অংশ নেয়া আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

  • ‘সৌদি বিষাক্ত গ্যাসের কারণে ইয়েমেনে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে’

    ‘সৌদি বিষাক্ত গ্যাসের কারণে ইয়েমেনে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে’

    অক্টোবর ২৯, ২০১৭ ২১:২১

    ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারফ লোকমান আজ (রোববার) বলেছেন, সৌদি বিষাক্ত বোমা হামলার কারণে দেশটিতে কলেরা রোগের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।

  • সৌদি টাইফুন বিমান ভূপাতিত করল ইয়েমনি বাহিনী

    সৌদি টাইফুন বিমান ভূপাতিত করল ইয়েমনি বাহিনী

    অক্টোবর ২৮, ২০১৭ ০৭:৪৭

    ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।

  • ইয়েমেনে যুদ্ধ চলবে বললেন সৌদি যুবরাজ: 'সানায় তাবেদার সরকার চায় রিয়াদ'

    ইয়েমেনে যুদ্ধ চলবে বললেন সৌদি যুবরাজ: 'সানায় তাবেদার সরকার চায় রিয়াদ'

    অক্টোবর ২৭, ২০১৭ ১৫:২৭

    ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। আনসারুল্লাহ্ বলেছে, সানায় আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।

  • সৌদি হামলায় ২৪ বেসামরিক ইয়েমেনি নিহত

    সৌদি হামলায় ২৪ বেসামরিক ইয়েমেনি নিহত

    অক্টোবর ২১, ২০১৭ ১৫:১১

    ইয়েমেনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, সা'দা প্রদেশের সীমান্তবর্তী গাম্‌র শহরের দু'টি বাড়িতে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

  • সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক ইয়েমেনি নিহত

    সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক ইয়েমেনি নিহত

    অক্টোবর ২০, ২০১৭ ১৫:৫৯

    ইয়েমেনের সা'দা ও হাজ্জাহ প্রদেশে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে সা'দা প্রদেশে ছয় জন এবং হাজ্জাহ প্রদেশে চার জন প্রাণ হারিয়েছে। হাজ্জাহ প্রদেশে নিহত চার জন একই পরিবারের সদস্য। আক্রান্ত দু'টি প্রদেশই সৌদি আরবের সীমান্তে অবস্থিত।

  • ইয়েমেনিদের পাল্টা হামলায় ১৮ সৌদি অনুচর নিহত

    ইয়েমেনিদের পাল্টা হামলায় ১৮ সৌদি অনুচর নিহত

    অক্টোবর ১৫, ২০১৭ ১৫:৪৯

    ইয়েমেনের মায়ারিব, তায়িজ ও দালে প্রদেশে সেনাবাহিনী ও বিপ্লবী সংগঠনগুলোর পাল্টা হামলায় সৌদি আরবের ১৮ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরবি টিভি চ্যানেল আল-আলম।