ইয়েমেনিদের মধ্যে বিভাজন সৃষ্টিতে সৌদি আরব ব্যর্থ হয়েছে: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i50685-ইয়েমেনিদের_মধ্যে_বিভাজন_সৃষ্টিতে_সৌদি_আরব_ব্যর্থ_হয়েছে_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিভিন্ন দলের মধ্যে বিভেদ ও বিভাজন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। আজ (সোমাবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল বুখাইতি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১২:১৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ আল বুখাইতি
    মোহাম্মাদ আল বুখাইতি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের বিভিন্ন দলের মধ্যে বিভেদ ও বিভাজন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। আজ (সোমাবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল বুখাইতি এ মন্তব্য করেন।

ইয়েমেনে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব নেতৃত্বাধীন আরব দেশগুলো ২০১৫ সালের মার্চ থেকে দারিদ্রপীড়িত দেশটির বিরুদ্ধে বর্বরোচিত সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী গণবাহিনীর সহযোগিতায় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।

আনসারুল্লাহ ইয়েমেনের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে শক্তিশালী যোগাযোগ ও সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে এ কথা উল্লেখ করে বুখাইতি বলেন, তার সংগঠন ইয়েমেনের জেনারেল পিউপিলস কংগ্রেস এবং আল ইসলা রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছে।  

তিনি আরো বলেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ওই দলগুলোর কাছে নিজেদের বহু কর্মকর্তা পাঠালেও আনসারুল্লাহর মিত্র দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে তারা ব্যর্থ হয়েছে।

আনসারুল্লাহ আন্দোলন এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও আগ্রাসী বিদেশী বাহিনীকে প্রতিহত করার পাশাপাশি ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো আপোশ করে না বলেও জানান বুখাইতি।#

পার্সটুডে/বাবুল আখতার/১