-
সাহস দিতে মার্কিন জেনারেল এখন আবুধাবিতে
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ০৮:৩৮মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে কয়েকদফা বড় সামরিক অভিযান চালানোর পর তিনি আমিরাত সফরে গেলেন।
-
ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ০৮:৪৬দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মা’রিব, সানা এবং আল-জাওফ প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষ ৩০ দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সা'দা প্রদেশও বিমান হামলা চালানো হয়েছে।
-
'ইয়েমেনবিরোধী আগ্রাসনে আমেরিকার সঙ্গে মিত্রতা পরাজয়ের ব্যবস্থাপত্র'
ফেব্রুয়ারি ০৪, ২০২২ ০৭:২৩ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ গাঁটছড়া বাঁধছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি।
-
সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমর্থন
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৯:৪৫ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করেছেন।
-
আবারো দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৮:৩৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় দুবাই এক্সপোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে।
-
আমেরিকা এবং ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৮:০৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম উম্মাহর ভেতরকার সমস্যাগুলোকে অপব্যবহার করে।
-
আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ
জানুয়ারি ৩১, ২০২২ ০৮:২২সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরব আমিরাতের বর্বর আগ্রাসনের জবাবে এই হামলা চালিয়েছে।
-
গণহত্যা বন্ধ করতে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল ইরান
জানুয়ারি ৩১, ২০২২ ০৫:৩৭দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।
-
ইয়েমেনের আকাশ থেকে আবারো মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত
জানুয়ারি ৩০, ২০২২ ১২:০০ইয়েমেনের মারিব প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত জ্ঞছ্যর্তথ্যকরা হয়েছে। ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হয়ে ইয়েমেনের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল।
-
ইয়েমেনের মারিব প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করলো সংযুক্ত আরব আমিরাত
জানুয়ারি ৩০, ২০২২ ০৫:৩৮ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মারিব প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।