-
লিবিয়া নিয়ে কয়েকটি ইস্যুতে একমত হয়েছেন ট্রাম্প ও এরদোগান
জুন ০৯, ২০২০ ১৬:০৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, লিবিয়া সংঘাত নিয়ে কয়েকটি ইস্যুতে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন। লিবিয়ার সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে, তুরস্ক সরকার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহযোগিতার জন্য সেনা পাঠিয়েছে।
-
গ্রিসের রাজধানী এথেন্সের সব মসজিদ ধ্বংস করা হয়েছে: তুর্কি প্রেসিডেন্ট
জুন ০১, ২০২০ ১৪:৫২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গ্রিসের রাজধানী এথেন্সের সব মসজিদ ধ্বংস করে ফেলা হয়েছে। একটি মসজিদও অবশিষ্ট নেই। তিনি রোববার রাতে ইস্তাম্বুলে একটি হাসপাতাল উদ্বোধনের সময় এ কথা বলেন।
-
পহেলা জুন থেকে লকডাউন শিথিল করবে তুরস্ক
মে ৩০, ২০২০ ১২:১৯বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর তুরস্ক সরকার দেশে যে লকডাউন দিয়েছিল তা আগামী পহেলা জুন থেকে শিথিল করবে। দেশটির মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ ঘোষণা দেন না।
-
বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন: ঈদ বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট
মে ২৫, ২০২০ ০৪:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি গতরাতে (রোববার রাতে) ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন।
-
ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন এরদোগান
মে ০৯, ২০২০ ১৬:৩২ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি শুভেচ্ছাবার্তায় বলেছেন, নতুন সরকার ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
-
‘এস-৪০০ চালু না করলে তুরস্ককে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে আমেরিকা’
মার্চ ১১, ২০২০ ১২:৩৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, রাশিয়া থেকে পাওয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু না করলে আমেরিকা আঙ্কারাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার প্রস্তাব দিয়েছে। এরদোগান বলেন, “এস-৪০০ ইস্যুতে আমেরিকার অবস্থান উল্লেখযোগ্যভাবে নমনীয় হয়েছে। তারা এখন চাইছে- আমরা যেন এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু না করি।”
-
সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ না করলে তুরস্কের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: আসাদ
মার্চ ০৬, ২০২০ ১২:৪৭সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ততক্ষণ পর্যন্ত উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবেন ততক্ষণ পর্যন্ত তুরস্কের সঙ্গে সিরিয়ার কোনো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না।
-
এরদোগানের মস্কো সফর: ইদলিবে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও তুরস্ক
মার্চ ০৬, ২০২০ ০৫:১২সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদিলবে জরুরী ভিত্তিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে রাশিয়া এবং তুরস্ক। ইদলিবে তুর্কি বাহিনীর অবৈধ উপস্থিতি ও সিরিয়ার সীমান্ত লঙ্ঘনের কারণে গত বেশ কিছুদিন ধরে রাশিয়া এবং তুরস্কের মধ্যে মারাত্মক উত্তেজনা দেখা দিয়েছিল।
-
এরদোগানের সমালোচনা: তুর্কি পার্লামেন্টে মারামারি (ভিডিও)
মার্চ ০৫, ২০২০ ০৯:৩২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সমালোচনাকে কেন্দ্র করে দেশটির সংসদের সরকারি দল এবং বিরোধী পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার তুরস্কের জাতীয় সংসদের ঘটনা ঘটে।
-
ইদলিব লড়াইয়ের জন্য ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোগান
মার্চ ০৪, ২০২০ ১৭:১৯সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গোলাবারুদের সহায়তা চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (বুধবার) তিনি নিজেই একথা জানিয়েছেন।