ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i79739-ইরাকের_নতুন_প্রধানমন্ত্রীকে_শুভেচ্ছা_জানালেন_এরদোগান
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি শুভেচ্ছাবার্তায় বলেছেন, নতুন সরকার ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০২০ ১৬:৩২ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি
    ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি শুভেচ্ছাবার্তায় বলেছেন, নতুন সরকার ইরাকসহ গোটা অঞ্চলের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি আশাবাদী।

এ সময় এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহ দেখান। তুরস্ক ও ইরাক হচ্ছে দুই মুসলিম প্রতিবেশী দেশ।

ইরাকের স্থানীয় সময় বুধবার মধ্যরাতে সংসদের আস্থাভোটে জয়লাভ করে মোস্তফা আল কাজেমি। সংসদ অধিবেশনে ৩২৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেনএর মধ্যে ২৩৩ জন মোস্তফা কাজেমির মন্ত্রিসভাকে ভোট দিয়েছেন।

২০১৯ সালের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হলেও শেষ পর্যন্ত তারা আস্থাভোটে পরাজিত হন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় শলাপরামর্শের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।