-
দল শক্তিশালী থাকলে আমাদের পালিয়ে যেতে হবে না: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৫:১৩আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সাংগঠনিক দুর্বলতা অনেক। সিটি করপোরেশনের নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
-
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে ফখরুল-কাদেরের পরস্পরবিরোধী বক্তব্য
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৪:৫২বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্যারোল প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফোনালাপ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন নিয়ে বিষয়ে কথা হয়েছে; মির্জা ফখরুলের দাবি কোনো কথা হয়নি।
-
পর্দার অন্তরালে কিছু হচ্ছে না, সবই ওপেন সিক্রেট: খালেদার মুক্তি প্রসঙ্গে কাদের
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১১:৪৬বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না। সবকিছুই ওপেন সিক্রেট। তবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কী করবে, তা তারাও দ্বিধান্বিত। তারা একবার বলে আন্দোলনে মুক্তি, আবার বলে মানবিক কারণে মুক্তি দিতে। আসলে তারা কী চায়, তা তারাও বোঝে কিনা সন্দেহ।’
-
খালেদার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলতে ফখরুল ফোন করেছিলেন: কাদের
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১২:০৬বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন, আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি বলি।’ তবে তাঁর প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন সরকার পায় নি বলে কাদের জানান।
-
নতুন নির্বাচন দাবি বিএনপির: কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান আ. লীগের
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৪:৫৩ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও কারচুপি মুক্ত হয়েছে বলে আবারও দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
-
ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতিতে ওবায়দুল কাদেরের অসন্তোষ
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ১৩:৪১সদ্য সমাপ্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের ব্যাপক অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
ভোটের রাজনীতিতে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ০৯:৫০ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।’ আজ (মঙ্গলবার) সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
-
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আচরণ ক্ষমার অযোগ্য: ওবায়দুল কাদের
ডিসেম্বর ০৬, ২০১৯ ১৫:০৮বেগম খালেজা জিয়ার জামিন ইস্যুতে আপিল বিভাগে বিএনপিপন্থি আইনজীবীরা যে আচরণ করেছেন, তা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ দাঁতভাঙ্গা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
-
উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে: কাদের
ডিসেম্বর ০২, ২০১৯ ১৫:০০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 'দল ভারী করার জন্য খারাপ লোকদের দিয়ে কমিটি গঠন বা পকেট কমিটি করা চলবে না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা বসন্তের কোকিল চাই না।'
-
রাজধানীর ৬৪ স্থানে বাস স্টপেজ করা হবে: ওবায়দুল কাদের
ডিসেম্বর ০১, ২০১৯ ১৫:০২বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের ৬৪ স্থানে বাস স্টপেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিকল্প ব্যবস্থা করে ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃবাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে। এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিবহনসহ অন্যান্য সমস্যা সমাধানে খুব দ্রুত উদ্যোগ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।