-
করোনা মোকাবিলায় যেখানে যেখানে দরকার শাটডাউন করা হবে: কাদের
মার্চ ১৮, ২০২০ ০৯:৪৫বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ংকর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি ভয়ংকর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এটি প্রতিরোধযোগ্য। অভিন্ন এ শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। আমরা এটি পরাজিত করতে পারব বলে আশা করছি।’
-
মসজিদুল হারাম ও মসজিদে নববী ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
মার্চ ১৮, ২০২০ ০৬:২০প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববী বাদে সৌদি আরবের সব মসজিদে জামায়াতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।
-
করোনাভাইরাস: চীনে নতুন করে আক্রান্ত হলে মাত্র ১ জন
মার্চ ১৮, ২০২০ ০৩:৩২চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে নতুন করে মাত্র এক ব্যক্তি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী যখন এই ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং নতুন করে হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে তখন এটির উৎপত্তিস্থল চীন এ আশাব্যঞ্জক তথ্য জানাল।
-
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন ও ইরান দায়ী: পম্পেও
মার্চ ১৮, ২০২০ ০২:৫৭বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের পাশাপাশি ইরানকে দায়ী করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।তিনি মঙ্গলবার ওয়াশিংটনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প সরকারের ব্যর্থতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।
-
করোনাভাইরাস মোকাবিলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি: জারিফ
মার্চ ১৮, ২০২০ ০২:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে দক্ষিণ আফ্রিকা ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।এতে তিন পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সবগুলো দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
-
ফ্লুর একটি ওষুধ করোনাভাইরাস চিকিৎসায় কাজ করছে: চীন
মার্চ ১৭, ২০২০ ২০:৪০ফ্লু’র চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছে চীন।
-
ইরানের ৬ কোম্পানি পেল করোনা টেস্ট কিট তৈরির চুক্তি: অচিরেই গণউৎপাদন
মার্চ ১৭, ২০২০ ১৯:৪০ইরানের জৈবওষুধ নির্মাণকারী বা বায়োফার্মাসিউটিক্যাল ৬টি কোম্পানি করোনাভাইরাস শনাক্তকারী কিট তৈরির চুক্তি পেয়েছে। এ ছাড়া, করোনাভাইরাস চিকিৎসার জন্য প্রয়োজনীয় জটিল ওষুধ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে ইরান। করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রীর উৎপাদন দ্রুত বাড়ানোর অংশ হিসেবে এ তৎপরতা চলছে।
-
এবারে ইন্টারনেটে দেখা দিতে পারে ‘সাইবার করোনাভাইরাসের’ প্রকোপ!
মার্চ ১৭, ২০২০ ১৮:৩৭করোনাভাইরাস বিশ্ব-মহামারিতে পরিণত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটভিত্তিক জালিয়াতি বাড়ছে পরিণামে দুনিয়াজুড়ে ‘সাইবার করোনাভাইরাসের’ প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
-
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরি করল গণস্বাস্থ্য কেন্দ্র
মার্চ ১৭, ২০২০ ১৭:২৫বাংলাদেশের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবনের দাবি করেছে। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি টিম এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এবং এ কিট অনুমোদনের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমোদন পেলে তারা ২-৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে।
-
করোনাভাইরাসের লক্ষণ থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ ইসলামিক ফাউন্ডেশনের
মার্চ ১৭, ২০২০ ১৫:২১বিদেশফেরত, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণযুক্ত, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ (মঙ্গলবার) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।