-
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু
সেপ্টেম্বর ০১, ২০২০ ১৪:০৭বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৯৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩১৬ জনে। মোট শনাক্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
-
বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল
সেপ্টেম্বর ০১, ২০২০ ১০:৫৮বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছুঁইছুঁই, মৃত ৬৫,২৮৮
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৮:১৫ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
ইরানে করোনাভাইরাস: কমতে শুরু করেছে সংক্রমণ
আগস্ট ৩১, ২০২০ ১৪:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ২৩ হাজার ২৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, টিকা দিতে আগ্রহী রাশিয়া
আগস্ট ৩১, ২০২০ ১৩:৪২বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
-
ভারতে করোনায় একদিনে ৭৮ হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে
আগস্ট ৩১, ২০২০ ০৯:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
করোনা ফলো-আপ ক্লিনিক চালু: করোনা রোগীদের প্রায় ৫ বছর ফলোআপ করার প্রয়োজন
আগস্ট ৩০, ২০২০ ১৩:০৭বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশের প্রথম পোস্ট কোভিড ফলোআপ ক্লিনিক চালু করা হয়েছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাদের দীর্ঘ মেয়াদী ফলোআপের জন্য এ ক্লিনিক চালু করা হয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইন্টার্নাল মেডিসিন বহির্বিভাগে করোনা আক্রান্ত রোগীদের ফলোআপ সেবা দেওয়া হবে।
-
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু: শনাক্ত ১৮৯৭ জন
আগস্ট ৩০, ২০২০ ১৩:০৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯৭ জন। এ নিয়ে দেশে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৪৮ আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১০ হাজার ৮২২ জনে।
-
বাংলাদেশে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে: দ্য ল্যানসেট
আগস্ট ২৯, ২০২০ ১৫:৪৬বাংলাদেশে করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট।
-
উপযুক্ত পরিস্থিতি হলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষা মন্ত্রণালয়
আগস্ট ২৯, ২০২০ ১৪:২৮এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আজ (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।