-
বাংলাদেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫০, সুস্থ ১৬৬১
সেপ্টেম্বর ০৫, ২০২০ ১৫:৪৪বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে।
-
ভারতে একদিনে ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড, মৃত ১,০৪৩
সেপ্টেম্বর ০৩, ২০২০ ০৭:৫৮ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি ৮৩ হাজার ৮৮৩ টি নয়া সংক্রমণ এবং ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬৭ হাজার ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ছুঁইছুঁই, মৃত ৬৫,২৮৮
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৮:১৫ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মোট ৬৫ হাজার ২৮৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, টিকা দিতে আগ্রহী রাশিয়া
আগস্ট ৩১, ২০২০ ১৩:৪২বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
-
ভারতে করোনায় একদিনে ৭৮ হাজারের বেশি আক্রান্ত, মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে
আগস্ট ৩১, ২০২০ ০৯:৩৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
বাংলাদেশে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে: দ্য ল্যানসেট
আগস্ট ২৯, ২০২০ ১৫:৪৬বাংলাদেশে করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট।
-
উপযুক্ত পরিস্থিতি হলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষা মন্ত্রণালয়
আগস্ট ২৯, ২০২০ ১৪:২৮এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আজ (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু, সংক্রমণ ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে
আগস্ট ২৯, ২০২০ ১২:২৮বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু, শনাক্ত রোগী ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ।
-
ভারতে একদিনে করোনা সংক্রমণের রেকর্ড, আক্রান্ত ৭৭,২৬৬, মৃত্যু ১,০৫৭
আগস্ট ২৮, ২০২০ ০৮:১৫ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একদিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। একইসময়ে ১ হাজার ৫৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬ জন
আগস্ট ২৭, ২০২০ ১৩:১৩বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৪৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১২৭ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।