বাংলাদেশে করোনায় মৃত্যু, সংক্রমণ ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i82633-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_সংক্রমণ_ও_নমুনা_পরীক্ষার_সংখ্যা_কমেছে
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু, শনাক্ত রোগী ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৯, ২০২০ ১২:২৮ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যু, সংক্রমণ ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু, শনাক্ত রোগী ও নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ।

আজ (শনিবার) দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মিলিয়ে দেশে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২ জন। এদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ২ হাজার ২১১ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৭ জন।

বিজ্ঞপ্তিত আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

সরকারি তথ্যমতে, দেশে ৯২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৬৮৯টি নমুনা। এর আগের দিন ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি নমুনা।

জাহিদ মালেক

ওদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,‌ ‘বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাব।’  

আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার দু’দিন আগে একটি চীনা কোস্পানির উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশ পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।