বাংলাদেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬ জন
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৪৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১২৭ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
ওদিকে, দেশের সীমান্ত এলাকায় সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হেলথ রিপোর্টার্স ফোরামের সাথে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের একটি সভায় কোভিডের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় অধিদপ্তরের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, দেশের সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণের হার বেড়েছে।
সভায় জানানেআ হয় সংক্রমণের সঠিক পরিস্থিতি তুলে ধরতে ভবিষ্যতে উচ্চ সংক্রমিত অঞ্চলে এন্টিজেন টেস্টের কথা ভাবছে সরকার। এ সময় দেশের বিভিন্ন এলাকায় কেউ কেউ দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কারণে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যভাবে মানার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।