-
'এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে কাতার'
জানুয়ারি ২৫, ২০১৮ ১২:১৬কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। মস্কোয় নিযুক্ত দোহার রাষ্ট্রদূত ফাহাদ বিন মোহাম্মদ আলে-আতিয়া আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।
-
সংঘাত নয় আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে হবে: কাতারের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:১৮কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র এখন আর কোনো প্রভাব নেই। গতরাতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে আরব বিশ্ব সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
-
আমিরাতের বিমানে বাধা দেয়ার অভিযোগ নাকচ করল কাতার
জানুয়ারি ১৫, ২০১৮ ২১:৪০সংযুক্ত আরব আমিরাতের দুটি যাত্রীবাহী বিমানে বাধা দেয়ার কথা অস্বীকার করেছে প্রতিবেশী কাতার। আমিরাত দাবি করেছে, বাহরাইনে যাওয়ার পথে বিমান দুটিকে বাধা দেয় দোহা। আরব আমিরাত ও কাতারের মধ্যে যখন আকাশসীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা বাড়ছে তখন আবুধাবি এ অভিযোগ করল।
-
আমন্ত্রিত অতিথিকে আটক; কাতারের রাজপরিবারের ওই সদস্য চলে গেছেন: আমিরাত
জানুয়ারি ১৫, ২০১৮ ১৩:৪০সংযুক্ত আরব আমিরাত আজ (সোমবার) ঘোষণা করেছে, কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ বিন আলী আলে সানি নিজ দেশে ফিরে গেছেন। আরব আমিরাতের রাজপরিবার তাকে দাওয়াত করে এনে আটকে রেখেছে বলে এক ভিডিও বার্তায় দাবি করার পরপরই আবু ধাবির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।
-
কাতারের আকাশসীমা লঙ্ঘন করল আমিরাতের যুদ্ধবিমান: দোহার হুঁশিয়ারি
জানুয়ারি ১২, ২০১৮ ১২:৪৩সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কাতার। গত মাসে এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে দেশটি। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ সীমান্ত ও আকাশ রক্ষার অধিকার কাতারের আছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দোহা।
-
সৌদি অবরোধের অবসানে আন্তর্জাতিক মীমাংসা চায় কাতার
জানুয়ারি ১১, ২০১৮ ১৬:১২সৌদি আরব ও তিনটি আরব দেশ কাতারের ওপর যে অবরোধ আরোপ করেছে তার অবসানের জন্য আন্তর্জাতিক মীমাংসার আহ্বান জানিয়েছে দোহা। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়াহ আল-খাতের গতকাল এ ঘোষণা দেন।
-
কাতারে সামরিক অভ্যুত্থান প্রতিহত করার খবর নাকচ করল দোহা
ডিসেম্বর ২৮, ২০১৭ ০৭:৩২তুরস্কের সহযোগিতায় কাতারের আমিরের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে দোহা। আঙ্কারায় অবস্থিত কাতারের দূতাবাস একটি তুর্কি পত্রিকার এ সংক্রান্ত খবর অস্বীকার করেছে।
-
কাতারে আরো সেনা মোতায়েন করল তুরস্ক
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৫:৩২কাতারে আরো একদল সেনা পাঠিয়েছে তুরস্কের সরকার। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার যখন চরম উত্তেজনা চলছে তখন নতুন করে এ পদক্ষেপ নিল তুরস্ক। তবে নতুন করে কত সেনা পাঠানো হয়েছে তা জানা যায় নি।
-
বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করবেন না: গুয়েতেমালাকে কাতার
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৩:৫৪বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য গুয়েতেমালার প্রতি আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুয়েতেমালাকে উদ্দেশ্য করে বলেছে, " আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা বেআইনি ও হুমকিপূর্ণ।"
-
সিদ্ধান্ত চুড়ান্ত: ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান পাচ্ছে কাতার
ডিসেম্বর ২৪, ২০১৭ ০৯:৪১আমেরিকার বোয়িং কোম্পানি শেষ পর্যন্ত কাতারের কাছে ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রির অনুমতি দিয়েছে। ৭২টি জঙ্গিবিমান কেনার জন্য গত জুন মাসে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল কাতার কিন্তু শেষ পর্যন্ত দেশটিকে তার অর্ধেক বিমান দেয়া হচ্ছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।