-
ওমান ও কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০১, ২০১৭ ১৫:৪৩আগামীকাল (সোমবার) ওমান ও কাতার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তেহরান যে পরামর্শের নীতি অনুসরণ করে আসছে তারই অংশ হিসেবে তিনি দুদিনের এ সফরে বের হচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এ সফরের কথা জানান।
-
সংকট নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত: কাতারি আমির
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ২২:০৫কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য তার দেশ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
-
ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে চরম পরিণতি ভোগ করতে হবে: সৌদি হুমকি
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৩:২১মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকার ব্যাপারে সৌদি আরব ও কাতারের প্রতিনিধিদের মধ্যে নজিরবিহীন বিতর্ক হয়েছে। আরব লীগের বৈঠকে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়ে এ দুই দেশ।
-
আরব লীগের বৈঠক: সৌদি জোটের সঙ্গে কাতারের উত্তপ্ত বাক্য বিনিময়
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ২১:৩৯আরব লীগের বৈঠকে কাতার ও সৌদি নেতৃত্বাধীন জোটের কূটনীতিকদের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের বৈঠকে কাতারের উপ পররাষ্ট্রমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখির সঙ্গে সৌদি জোটের কূটনীতিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
-
কাতারকে আশ্রিত রাষ্ট্রে পরিণত করতে চাইছে সৌদি জোট: দোহা
সেপ্টেম্বর ১২, ২০১৭ ০৫:০৭কাতারকে আশ্রিত রাষ্ট্রে পরিণত করতে দোহার বিরুদ্ধে অবৈধ অবরোধ আরোপ করেছে সৌদি জোট। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি।
-
সৌদি-কাতার দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ ট্রাম্প
সেপ্টেম্বর ১০, ২০১৭ ০৭:৪০সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার চলমান দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
টেলিফোন এবং সংলাপে বসার সিদ্ধান্ত; একটু পরেই বাতিল
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ০৯:০৪কাতারের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নেয়ার কয়েক মিনিটের মধ্যেই তা বাতিল করেছে সৌদি আরব। এর আগে গতকাল (শুক্রবার) সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ওই ফোনালাপে তারা কাতার ও চারটি আরব রাষ্ট্রের মধ্যে চলমান সংকট সংলাপের মাধ্যমে নিরসনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
-
কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি: সৌদি জোট
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ১৩:০৫কাতার সংকট নিরসনের কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সৌদি জোট। মধ্যস্থতা প্রচেষ্টায় অগ্রগতির আভাস পাওয়া গেছে বলে কুয়েতের আমিরের বক্তব্যের বিপরীতে এ বক্তব্য দেয় সৌদি জোট।
-
কাতার-সৌদি বিরোধ: মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৪:৪৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার এবং সৌদি আরবের চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এ বিরোধ বেশ সহজেই নিষ্পত্তি করা যাবে বলেও ধারণা ব্যক্ত করেছেন তিনি।
-
তুরস্ক-ইরান স্থলপথ চালু; কাতার-বিরোধী অবরোধ ব্যর্থ
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১৩:৪২কাতারকে খাদ্যপণ্য দিয়ে পূর্ণ সহায়তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্ক স্থলপথ চালু করেছে। দুই দেশের এ উদ্যোগের ফলে কাতারের ওপর সৌদি আরব ও কয়েকটি আরব দেশের আরোপিত নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে এবং সৌদি কর্মকর্তারা দিন দিন হতাশ হয়ে পড়ছেন।