-
কাতার-সৌদি দ্বন্দ্ব নিরসনে বিশেষ দূত নিয়োগ করল ফ্রান্স
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৫:৪৪কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার লক্ষ্যে বিশেষ দূত নিয়োগ দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
বাণিজ্য সম্পর্ক জোরদারে অঙ্গীকার ব্যক্ত করল রাশিয়া এবং কাতার
আগস্ট ৩০, ২০১৭ ১৮:৫০রাশিয়া এবং কাতার ঘোষণা করেছে যে বাণিজ্য সম্পর্ক জোরদারে দেশদু’টি অঙ্গীকারবন্ধ। সৌদি নেতৃত্বাধীন জোট যখন দেশটির বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক অবরোধ চাপিয়ে দিয়েছে তখন এ ঘোষণা দেয়া হলো।
-
দেড় বছর পর তেহরানে ফিরলেন কাতারের রাষ্ট্রদূত
আগস্ট ২৭, ২০১৭ ০৩:৩৮প্রায় দেড় বছর পর ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত তেহরানে ফিরে এসেছেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখানোর পর রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল কাতার।
-
ইরান-কাতার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ক্ষিপ্ত আমিরাত
আগস্ট ২৬, ২০১৭ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতারের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ায় ক্ষিপ্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার কাতার নতুন করে ইরানে রাষ্ট্রদূত পাঠানোর কথা জানানোর একদিন পর সংযুক্ত আরব আমিরাত এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
-
কাতারের সিদ্ধান্তকে স্বাগত জানাল ইরান
আগস্ট ২৪, ২০১৭ ১৩:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "তেহরানে রাষ্ট্রদূত পাঠানোর কাতারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।"
-
সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে: কাতারের প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ২৪, ২০১৭ ১০:৩৯সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশকে ক্ষমা চাইতে বলেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মাদ আল আতিয়া। তিনি বলেছেন, কাতারের সঙ্গে আলোচনা শুরুর আগে অবরোধ আরোপকারী দেশগুলোর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে।
-
২০ মাস পর ইরানে ফিরছেন কাতারের রাষ্ট্রদূত
আগস্ট ২৪, ২০১৭ ০৩:১৫প্রায় ২০ মাস পর ইরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে তেহরানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা। ২০১৬ সালের জানুয়ারি মাসে তেহরানস্থ সৌদি দূতাবাসের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখানোর পর রিয়াদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের রাষ্ট্রদূতকে তলব করেছিল কাতার।
-
এবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চাদ
আগস্ট ২৪, ২০১৭ ০২:৫৯সৌদি নেতৃত্বাধীন চার দেশের পদাঙ্ক অনুসরণ করে এবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আফ্রিকার দেশ চাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
কাতার এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের অনুমতি দিতে হবে: সৌদিকে কাতার
আগস্ট ২২, ২০১৭ ০৮:১৭কাতারের হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় পরিবহনের জন্য সৌদি আরব তার নিজস্ব এয়ারলাইন্স ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে কাতার বলেছে, দেশের হজযাত্রীদেরকে কাতার এয়ারলাইন্স পরিবহন করবে এবং এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই অনুমতি দিতে হবে।
-
মক্কাগামী বিমান আটকে দিচ্ছে কাতার: সৌদি আরবের দাবি
আগস্ট ২১, ২০১৭ ০২:৪৩সৌদি আরব দাবি করেছে, দোহা থেকে মক্কাগামী হজযাত্রীবাহী বিমান আটকে দিচ্ছে কাতার। গত সপ্তাহে রিয়াদ ঘোষণা করেছিল, কাতারের হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে মক্কায় যেতে পারেন সেজন্য আপাতত দেশটির জন্য সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত থাকবে।