-
গাজার গণহত্যা ইসরাইল ও আমেরিকার জন্য কলঙ্কজনক লজ্জা: ইরান
মে ১৫, ২০১৮ ১২:২৩ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডকে আমেরিকা এবং ইসরাইলের জন্য 'কলঙ্কজনক লজ্জা' হিসেবে অভিহিত করেছেন। অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা।
-
ইসরাইলি সেনাদের গুলি ও টিয়ারশেলবৃষ্টি, রক্তাক্ত গাজা
মে ১৪, ২০১৮ ২০:৩৮পবিত্র বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনে ইহুদিবাদি ইসরাইলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। তাদের গুলি ও টিয়ারশেলের আঘাতে ৫২ ফিলিস্তিনি শহীদ এবং ২,৪০০ জন আহত হয়েছেন। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি হতাহতের এটিই সর্বোচ্চ সংখ্যা।
-
বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস চালু: গাজায় ৬০ ফিলিস্তিনি শহীদ
মে ১৪, ২০১৮ ২০:০৫পবিত্র বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনে ইহুদিবাদি ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৫৮ ফিলিস্তিনি শহীদ এবং ২,৮০০ জন আহত হয়েছেন। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি হতাহতের এটিই সর্বোচ্চ সংখ্যা।
-
গাজা উপত্যকায় শক্তিশালী বিস্ফোরণ; ৬ হামাস সদস্য নিহত
মে ০৬, ২০১৮ ০১:২৪অবরুদ্ধ গাজা উপত্যকায় এক শক্তিশালী বিস্ফোরণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।
-
গাজা উপত্যকায় আরো ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনারা
এপ্রিল ৩০, ২০১৮ ০০:৩৩ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় দু’টি আলাদা হামলায় তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
-
ফিলিস্তিনিকে গুলিবর্ষণকারী সেনার পদক পাওয়া উচিত: লিবারম্যান
এপ্রিল ১১, ২০১৮ ০৪:০৫একজন ইসরাইলি স্নাইপারের পক্ষ থেকে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান ওই স্নাইপারের প্রশংসা করেছেন। তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ওই স্নাইপারকে পদক দেয়া উচিত এবং ফটোগ্রাফারের সামরিক আদালতে বিচার হওয়া উচিত।”
-
গাজায় সহিংসতা বন্ধ করুন: ইসরাইলকে আইসিসি
এপ্রিল ০৯, ২০১৮ ০৮:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। গত কয়েকদিন ইসরাইলি সেনাদের আগ্রাসনে গাজায় ৩০ জনের বেশি নিরীহ নাগরিক শহীদ হওয়ার পর আইসিসি এ আহ্বান জানালো।
-
হামাসের ওপর হামলার হুমকি দিল ইসরাইল
এপ্রিল ০৮, ২০১৮ ০৯:২২ইহুদিবাদী ইসরাইল হুমকি দিয়ে বলেছে, গাজা উপত্যকায় সীমান্ত দেয়ালের কাছে যদি ‘মার্চ অব রিটার্ন’ র্যালি অব্যাহত থাকে তাহলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর হামলা চালানো হবে।
-
আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব
এপ্রিল ০৭, ২০১৮ ১৪:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব আবারও আটকে দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত আবারও এ প্রস্তাব তুলেছিল।
-
ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে পাশে রয়েছে ইরান: হানিয়াকে জারিফ
এপ্রিল ০৪, ২০১৮ ০১:৪২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে তেহরান। গাজা সীমান্তে ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত ২০ ফিলিস্তিনির শাহাদাতের পর মঙ্গলবার হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন জারিফ।