-
‘শোক, বোবা কান্না আর গুলির শব্দ যেন ফিলিস্তিনিদের নিত্য সঙ্গী’
মে ১৫, ২০২১ ১০:৩০সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার শেষে পবিত্র ঈদ এলো মুসলিম বিশ্বে। ঈদ যাপিত জীবনের সাথে অনাবিল শান্তি আর আনন্দের ঝর্ণাধারায় মানুষকে ভাসায় আনন্দ লহরে। অথচ ভাগ্যের কী নির্মম বাস্তবতা, ইহুদিবাদী দখলদার ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নৃশংস ও বর্বর ভয়ানক হামলা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। যেখানে বীভৎস রকেট হামলা, বোমা হামলা সহ মুহুর্মুহু গুলির আওয়াজে প্রকম্পিত পথ ঘাট, বাতাস সেখানে ঈদ পালন তো অকল্পনীয় ব্যাপার!
-
গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের ভূমিকা: একটি পর্যালোচনা
মে ১০, ২০২১ ০৮:২৩বিশ্বের যেসকল দেশ থেকে বাংলা ভাষায় রেডিও অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান হতে প্রচারিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান উল্লেখযোগ্য। ১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরানের বাংলা বিভাগ তার যাত্রা শুরু করে। বহিঃবিশ্ব সম্প্রচার হিসেবে একটি ভাষা বিভাগের জন্য ৩৯টি বছর সফলভাবে অতিবাহিত করা নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান শ্রোতা, দর্শক ও ভিজিটরদের কাছে কেন এত জনপ্রিয়তা পেয়েছে আসুন সে সম্পর্কে আলোচনা করা যাক।
-
‘রেডিও তেহরান একটি পাঠশালা আর আমরা শ্রোতারা হলাম ছাত্র’
মে ০৪, ২০২১ ০৮:৩১আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। ধৈর্য আর আত্মসংযমের মাধ্যমে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আমাদের জীবনের গতিপথ আখেরাতমুখী হোক আর পরিবর্তিত সূচিত হোক আখলাক আর সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে।
-
‘ইরান-সৌদির মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে মুসলিম বিশ্ব খুবই উপকৃত হতো’
এপ্রিল ২৯, ২০২১ ১১:০৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২১ এপ্রিল, বুধবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব), কথাবার্তা ও কুরআনের আলো। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ শিক্ষণীয় ও উপভোগ্য।
-
রেডিও তেহরান: একটি পূর্ণাঙ্গ ও আদর্শ গণমাধ্যম
এপ্রিল ২৭, ২০২১ ০৮:৪০গণমাধ্যম বর্তমান সময়ের প্রতিচ্ছবি। একটি দেশ বা সমাজের সঠিক চিত্র গণমাধ্যমের দ্বারা প্রকাশিত হয়। এর আবেদন কোনোকালেই কমে যায়নি বরং আধুনিকতার সাথে পাল্লা দিয়ে এর গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। গুরুত্ব বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে গণমাধ্যমের দায়িত্বের পরিধিও বেড়েছে ব্যাপকভাবে। গণমাধ্যমের যে কয়টি দায়িত্ব রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো হলো:
-
‘যে কারণে চিঠি না লিখে থাকতে পারলাম না’
এপ্রিল ২৬, ২০২১ ০৮:৩১জনাব আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা ও নিরাপদ থাকাই আমাদের প্রত্যাশা।
-
রেডিও তেহরান বাংলা'র উদ্বোধনী অনুষ্ঠান শোনার দুর্লভ স্মৃতি!
এপ্রিল ২২, ২০২১ ১১:০৮প্রিয় জনাব/জনাবা, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই পবিত্র রমজান মাসে সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে সহি সালামতেই আছি।
-
রেডিও তেহরান বাংলা'র ৩৯ বছর: একটি নিরপেক্ষ বিশ্লেষণ
এপ্রিল ২১, ২০২১ ০৮:৪৮সেই শৈশব থেকে আজ অবধি রেডিও তেহরান সঙ্গী হয়ে আছে আপনজনের মতো। স্কুলে পড়ার সেই শৈশবের দিনগুলোতে বাড়িতে বাবার সঙ্গে রেডিও তেহরানের বাংলা খবর শুনতাম। সবার সঙ্গে রেডিও শোনা মানেই ছিল খবর ও নাটক শোনা। তখন ইরান ও ইরাকের যুদ্ধ চলছে। যুদ্ধের খবর ও একটু একটু করে বিশ্ব সম্বন্ধে জানা......সেই শুরু। এভাবেই মনের অজান্তে ইরানের প্রতি কৌতুহল বাড়ে।
-
'পাশ্চাত্যে মাদকের অবাধ ব্যবহার ও পতিতাবৃত্তি আমাকে ভাবিয়ে তুলেছে'
এপ্রিল ১৮, ২০২১ ১০:২৫প্রিয়জন, মহোদয় নমস্কার ও আদাব। আমার প্রীতি ও শুভেচ্ছা। ১৪ এপ্রিল ২০২১ তারিখে রেডিও তেহরান বাংলা বিভাগের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমে আপলোড করা হয়েছে ধারাবাহিক আলোচনা ‘পাশ্চাত্য জীবন ব্যবস্থা’র ২৩তম পর্ব। এতে পাশ্চাত্য সমাজে মাদকাসক্তির বিস্তার এবং ব্রিটেনে পতিতাবৃত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশ্চাত্যে মাদকের অবাধ ব্যবহার ও পতিতাবৃত্তি আমাকে ভাবিয়ে তুলেছে।
-
‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ অনুষ্ঠান সম্পর্কে মতামত
এপ্রিল ১৬, ২০২১ ১০:১১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ১৪ এপ্রিল বুধবার ছিল মাহে রমজানের প্রথম দিন। ওইদিন পবিত্র রমজান উপলক্ষে রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ শীর্ষক একটি ধারাবাহিক প্রচার শুরু হয়েছে। মাসব্যাপী এ ধারাবাহিকটি প্রচারিত হবে। পবিত্র রমজান উপলক্ষে এর তাৎপর্য ও মাহাত্ম্য বর্ণনা করে এরকম একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।