• চীনে বিশ্বের বৃহত্তম বেতার দুরবিনের তৎপরতা শুরু

    চীনে বিশ্বের বৃহত্তম বেতার দুরবিনের তৎপরতা শুরু

    সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১৭:০৮

    চীনে আজ(রোববার) বিশ্বের বৃহত্তম বেতার দুরবিন বা রেডিও টেলিস্কোপ তৎপরতা শুরু করেছে। চীনের গুইঝাও প্রদেশের পার্বত্য এলাকায় এ দুরবিনের তৎপরতা শুরু হয়েছে।

  • ‘এক বছরের মধ্যেই একের দেহে অন্যের মাথা লাগিয়ে দেয়া সম্ভব হবে!’

    ‘এক বছরের মধ্যেই একের দেহে অন্যের মাথা লাগিয়ে দেয়া সম্ভব হবে!’

    সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১২:০৯

    আগামী এক বছরের মধ্যে মস্তিষ্ক প্রতিস্থাপন সম্ভব হবে বলে ধারণা ব্যক্ত করেছেন ইতালির নিউরো সার্জন সের্গেই কানাভেরো। অর্থাৎ একের দেহে অন্যের মাথা লাগিয়ে দেয়া যাবে। গবেষণা নিবন্ধে এ ধারণা প্রকাশ করার পর চিকিৎসা বিজ্ঞান মহলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে।

  • চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার নজরদারিতে স্টিলথ ড্রোন নামাবে বেইজিং

    চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার নজরদারিতে স্টিলথ ড্রোন নামাবে বেইজিং

    সেপ্টেম্বর ২৫, ২০১৬ ০৮:৪৪

    দক্ষিণ এবং পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলোর ওপর নজরদারির জন্য রাডার ফাঁকি দিতে সক্ষম বা স্টিলথ ড্রোন মোতায়েন করবে বেইজিং। এ ছাড়া, এ সব ড্রোন দিয়ে বিরোধপূর্ণ এলাকার নিখুঁত মানচিত্র তৈরির কাজও করা হবে। এ দুই এলাকা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ঘোষণা করল চীন।

  • নিয়ন্ত্রণ হারিয়েছে চীনের প্রথম মহাকাশ স্টেশন, পৃথিবীতে আছড়ে পড়বে

    নিয়ন্ত্রণ হারিয়েছে চীনের প্রথম মহাকাশ স্টেশন, পৃথিবীতে আছড়ে পড়বে

    সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৯:১২

    চীনের প্রথম মহাকাশ স্টেশন তিয়ানগোং-১ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি কক্ষচ্যুত হয়ে আগামী বছর পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চীনের প্রথম মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং।

  • দ্বীপ দখল অনুশীলনের মধ্যদিয়ে শেষ হলো রুশ-চীন যৌথ নৌ মহড়া

    দ্বীপ দখল অনুশীলনের মধ্যদিয়ে শেষ হলো রুশ-চীন যৌথ নৌ মহড়া

    সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৪:০১

    বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপ দখলের অনুশীলনের মধ্যদিয়ে চীন ও রাশিয়ার আট দিনের যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া গত সোমবার শুরু হয়েছিল।

  • চীনের প্রভাব খর্ব করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে নৌ-তৎপরতা বাড়াবে জাপান

    চীনের প্রভাব খর্ব করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে নৌ-তৎপরতা বাড়াবে জাপান

    সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১৪:৪৬

    আমেরিকার সঙ্গে প্রশিক্ষণমূলক নৌ-তৎপরতা আরো গভীর করবে জাপান। দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে মিত্রদের সঙ্গে যৌথ সামরিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এটি করবে জাপান। এই দুই সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের প্রভাব খর্ব করার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়েছে জাপান।

  • পৃথিবীর নিম্নকক্ষে দ্বিতীয় মহাকাশ গবেষণাগার বসালো চীন

    পৃথিবীর নিম্নকক্ষে দ্বিতীয় মহাকাশ গবেষণাগার বসালো চীন

    সেপ্টেম্বর ১৬, ২০১৬ ০৭:৩৮

    চীন সফল ভাবে পৃথিবীর নিম্নকক্ষে দ্বিতীয় মহাকাশ গবেষণাগার তিয়ানগোং-২ স্থাপন করেছে। মহাকাশে চীনের স্থায়ী স্টেশন নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পের অংশ হিসেবে তিয়ানগোং-২কে স্থাপন করা হয়। বর্তমানে মহাকাশে তৎপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আগামী দশকে পরিত্যাগ করা হবে। সে সময়ে একমাত্র চীনের স্থায়ী মহাকাশ স্টেশনই পৃথিবীর কক্ষপথে তৎপর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

  • শুরু হলো সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাস-বিরোধী মহড়া

    শুরু হলো সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাস-বিরোধী মহড়া

    সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৯:১৫

    সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র সন্ত্রাস-বিরোধী মহড়া ‘শান্তি মিশন ২০১৬’ আজ (বৃহস্পতিবার) কিরগিজস্তানে শুরু হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

  • চীন-মিয়ানমার কৌশলগত সম্পর্ককে 'হুমকি' মনে করছে ভারত: গ্লোবাল টাইমস

    চীন-মিয়ানমার কৌশলগত সম্পর্ককে 'হুমকি' মনে করছে ভারত: গ্লোবাল টাইমস

    সেপ্টেম্বর ১৫, ২০১৬ ০৮:০১

    চীন-মিয়ানমার কৌশলগত সম্পর্ক বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত 'হুমকিতে' পড়েছে এবং মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোরালো পদক্ষেপ নিয়েছে। চীনা দৈনিক গ্লোবাল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এমন দাবি করেছেন দেশটির সেন্টার ফর এশিয়া-প্যাসিফিক স্টাডিজের পরিচালক ঝাও গানচেং।

  • মার্কিন সঙ্গ ছাড়ছে ফিলিপাইন: চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে

    মার্কিন সঙ্গ ছাড়ছে ফিলিপাইন: চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে

    সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৭:৫৪

    ফিলিপাইন মার্কিন স্বার্থ থেকে পৃথক এবং স্বতন্ত্র পররাষ্ট্র ও সামরিক নীতি অনুসরণ করবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেছেন, চীনের সঙ্গে যে কোনো ধরণের সংঘর্ষ এড়ানোর চেষ্টায় আমেরিকার সঙ্গে যৌথ টহল দেয়া বন্ধ করবে ফিলিপাইনের নৌবাহিনী।