• গোয়েন্দাবৃত্তির দায়ে চীনা ব্যবসায়ীকে ৪ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

    গোয়েন্দাবৃত্তির দায়ে চীনা ব্যবসায়ীকে ৪ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

    জুলাই ১৪, ২০১৬ ০৭:৫১

    চীনা এক ব্যবসায়ীকে কথিত গোয়েন্দাবৃত্তির দায়ে চার বছর কারাদণ্ড দিয়েছে আমেরিকার একটি আদালত। সু বিন নামের এ ব্যবসায়ীসাইবার হামলা চালিয়ে সামরিক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার দায় স্বীকার করেছেন বলে খবরে দাবি করা হয়েছে।

  • ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে কড়া হুশিয়ারি চীনের: ‘স্বার্থ রক্ষার পদক্ষেপ নেবে বেইজিং’

    ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে কড়া হুশিয়ারি চীনের: ‘স্বার্থ রক্ষার পদক্ষেপ নেবে বেইজিং’

    জুলাই ১৩, ২০১৬ ১৯:০৫

    চীন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার কঠোর বিরোধিতা করে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, বেইজিং নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং আজ(বুধবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

  • হেগের আদালতের রায়ের পর অত্যাধুনিক ডেস্ট্রয়ার পানিতে নামাল চীন

    হেগের আদালতের রায়ের পর অত্যাধুনিক ডেস্ট্রয়ার পানিতে নামাল চীন

    জুলাই ১৩, ২০১৬ ০৫:২৪

    বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয়ার পর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আনুষ্ঠানিকভাবে পানিতে নামিয়েছে বেইজিং। ইয়ানচুয়ান নামের এই রণতরী চীনের চতুর্থ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার।

  • শিনজো অ্যাবের বিজয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: শিনহুয়া

    শিনজো অ্যাবের বিজয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: শিনহুয়া

    জুলাই ১১, ২০১৬ ০৮:৪৯

    জাপান সংসদের উচ্চকক্ষের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের বিজয়কে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া।

  • ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    জুলাই ০৮, ২০১৬ ১৪:৫২

    চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।

  • দ. চীন সাগরে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে: চীনা দৈনিক

    দ. চীন সাগরে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে: চীনা দৈনিক

    জুলাই ০৬, ২০১৬ ১২:২৪

    চীনের শীর্ষস্থানীয় দৈনিক পিপলস ডেইলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিং’র বিরোধে নাক গলানোর চড়া মাশুল দিতে হবে আমেরিকাকে।

  • চীনে প্রবল বন্যা: নিখোঁজ বা নিহত ১১২

    চীনে প্রবল বন্যা: নিখোঁজ বা নিহত ১১২

    জুলাই ০৫, ২০১৬ ১৩:২৩

    চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে প্রবল বন্যায় অন্তত ১১২ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে। এ ছাড়া, ওইসব অঞ্চলে সামুদ্রিক ঝড় টাইফুন আঘাত হানবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার আশংকা রয়েছে।

  • ‘দ. চীন সাগর নিয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে’

    ‘দ. চীন সাগর নিয়ে সম্ভাব্য সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে’

    জুলাই ০৫, ২০১৬ ১২:২৩

    চীনের রাষ্ট্র পরিচালিত পত্রিকা দৈনিক গ্লোবাল টাইমস বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে। আগামী সপ্তাহে হেগের আন্তর্জাতিক আদালত থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং ও ম্যানিলার মধ্যকার বিরোধ সংক্রান্ত একটি মামলার রায় দেয়ার কথা রয়েছে। তার আগে এক সম্পাদকীয়তে এ মন্তব্য করল গ্লোবাল টাইমস।

  • চীনের দিকে ‘ভুলে’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তাইওয়ান: জেলে নিহত

    চীনের দিকে ‘ভুলে’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল তাইওয়ান: জেলে নিহত

    জুলাই ০২, ২০১৬ ০৮:১৩

    তাইওয়ানের রণতরী থেকে দুর্ঘটনাক্রমে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র চীনের দিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। বিমানবাহী রণতরী ধ্বংসে সক্ষম এ ক্ষেপণাস্ত্র একটি জেলে নৌকাকে আঘাত করলে একজন জেলে নিহত হয়।

  • চীনের জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে নিহত ৯৮ আহত ৮০০

    চীনের জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে নিহত ৯৮ আহত ৮০০

    জুন ২৪, ২০১৬ ১৩:৪৪

    চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে টর্নেডো ও শিলাঝড়ে অন্তত ৯৮ জন নিহত ও প্রায় ৮০০ ব্যক্তি আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ (শুক্রবার) জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে প্রদেশের ইয়ানচেং শহরের বাইরে প্রবল বর্ষণসহ আঘাত হানে ওই টর্নেডো। শহরের পার্শ্ববর্তী গ্রামগুলোর ওপর দিয়ে ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।