-
চীন ও রাশিয়া একটি বহু মেরুকেন্দ্রীক বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১১:২৬ক্রমবর্ধমান পশ্চিমা একাধিপত্যের মোকাবিলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন-রাশিয়া সম্পর্ক এখন সময়ের পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে।
-
'আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার কোনো বিকল্প নেই'
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৪:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা ক্ষমতাসীন দলের পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির প্রধান ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতে বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং নতুন মাইলফলক স্পর্ষ করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা এখন বেশি প্রয়োজন বলে তিনি জোর দেন।
-
চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: ভ্লাদিমির পুতিন
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০৬:৪১চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গতকাল (বুধবার) মস্কো সফররত চীনের স্টেট কাউন্সিলর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
চীন-রাশিয়ার সম্পর্ক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:০০চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল। এই সম্পর্ক অনেকটা পাথরের মতো শক্ত যা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। গতকাল (মঙ্গলবার) রাশিয়া সফরে পৌঁছে দেশটির নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ওয়াং ই।
-
‘ইউক্রেন সংঘাতে আমেরিকা আগুনে ঘি ঢালছে’
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:৫৯চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন অভিযোগের পাল্টা জবাবে বলেছেন, ইউক্রেন সংঘাতে উসকানি দিতে ওয়াশিংটন সব রকমের পদক্ষেপ নিয়েছে এবং তারাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র ঢালছে। চলমান সংঘাতের মধ্যে চীন রাশিয়াকে অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে ওয়াশিংটন অভিযোগ তোলার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই জবাব দিলেন।
-
রায়িসির চীন সফরের সুফল ‘অচিরেই’ ভোগ করবে দু’দেশের জনগণ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:৫৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক চীন সফরে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বাস্তবায়ন আগামী দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, এসব চুক্তি বাস্তবায়নের সুফল ‘অচিরেই’ দু’দেশের জনগণ ভোগ করবে।
-
ইরানের কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার বিনিয়োগ করবে
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:৪৪ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন কৃষি প্রকল্পে চীন ৮১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির চীন সফরের সময় এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে এবং তার আওতায় এই বিনিয়োগ করবে বেইজিং। ইরানের কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য নেই: ইরানের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৫:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরানি জাতি ও যুব সমাজ থেমে যায়নি। চীনের টিভি চ্যানেল 'সিজিটিএন'-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
-
৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি ইরানের আহ্বান
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫১ইরানের তেল খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের তেলমন্ত্রী আহমাদ আসাদজাদে এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক বেইজিং সফরে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
-
বেইজিং-তেহরান কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করবে: চং হুয়া
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪০তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে দু'দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।