-
ভারতের স্বাধীনতা: কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান
আগস্ট ১৫, ২০১৯ ১০:০১ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসকে কালোদিবস হিসেবে পালন করছে পাকিস্তান। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
-
কাশ্মীরে শিথিল হবে কারফিউ; বিচ্ছিন্ন থাকবে ফোন ও ইন্টারনেট
আগস্ট ১৪, ২০১৯ ১৪:৪৮ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকে শিথিল করা হবে। তবে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকবে। কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক এ তথ্য জানিয়েছেন।
-
আমি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হব: ইমরান খানের অঙ্গীকার
আগস্ট ১৪, ২০১৯ ১৪:০৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তিনি কাশ্মীরি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং কাশ্মীর ইস্যুকে সামনে এগিয়ে নেবেন।
-
৭৩তম স্বাধীনতা দিবসে কাশ্মীরের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ঘোষণা
আগস্ট ১৪, ২০১৯ ১২:৫৩ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তির ৭৩তম দিবসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি ইসলামাবাদ এবার কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে।
-
নিরবতা ভাঙল বিএনপি: আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান
আগস্ট ১৪, ২০১৯ ০৭:৪২ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার এক সপ্তাহ পর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই উৎকণ্ঠার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ভারতের প্রতি এইচআরডব্লিউ'র আহ্বান
আগস্ট ১৩, ২০১৯ ২১:৫১ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। কাশ্মীরের সাম্প্রতিক অবস্থা নিয়ে এক নিবন্ধে এ আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি।
-
যুদ্ধের ইঙ্গিতও দিলেন পাক রাষ্ট্রদূত
আগস্ট ১৩, ২০১৯ ১৪:৫০আমেরিকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান সতর্ক করে বলেছেন, কাশ্মীর পরিস্থিতির অবনতি হতে পারে। পরিস্থিতি এমন হলে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে।
-
কাশ্মীরে সরকারি নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
আগস্ট ১৩, ২০১৯ ১৪:০৫জম্মু-কাশ্মীরে সরকারি নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি এমআর শাহ ও বিচারপতি অজয় রাস্তোগির সমন্বিত বেঞ্চ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও নির্দেশ দেননি।
-
কাশ্মীর নিয়ে চীন ভীষণ উদ্বিগ্ন: ভারতকে জানিয়েছে বেইজিং
আগস্ট ১৩, ২০১৯ ১০:৫৯ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চলমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল (সোমবার) সাক্ষাত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি এ সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর অবস্থার জন্যও উদ্বেগ প্রকাশ করেন।
-
কোনোভাবেই ভারতকে কাশ্মীরে অপরাধযজ্ঞের সুযোগ দেব না: পাক সেনাবাহিনী
আগস্ট ১৩, ২০১৯ ০৯:২৪পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরে অবৈধ পদক্ষেপ থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নেয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু কোনোভাবেই ভারতকে কাশ্মীরে তাদের অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেয়া হবে না।