-
শেষ হলো তুরস্ক-পাকিস্তানের ৪ দিনের নৌমহড়া
এপ্রিল ১০, ২০১৮ ১৪:০০তুরস্ক ও পাকিস্তানের চার দিনব্যাপী নৌমহড়া আজ (মঙ্গলবার) শেষ হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ-নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এ মহড়ার আয়োজন করা হয়েছিল।
-
শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তালেবানের প্রতি তুরস্কের আহ্বান
এপ্রিল ০৯, ২০১৮ ০৫:২৬আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম। গতকাল (রোববার) রাজধানী কাবুলে আফগানিস্তানের নির্বাহী পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ'র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
-
করাচি বন্দরে ভিড়েছে তুর্কি যুদ্ধজাহাজ
এপ্রিল ০৭, ২০১৮ ১৩:৩৫তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'টিসিজি গেলিবলু' পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুর্কি যুদ্ধজাহাজ সেখানে গেছে। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
-
ইরাকের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী
এপ্রিল ০৭, ২০১৮ ১৩:১৫তুরস্কের সেনাবাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এর ফলে ওই এলাকা থেকে বহু ইরাকি নাগরিক পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা 'ফার্স' আজ (শনিবার) এ খবর দিয়েছে।
-
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়াকে সহযোগিতা করব: প্রেসিডেন্ট এরদোগান
এপ্রিল ০৫, ২০১৮ ১৭:০০তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশ ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবে।
-
পরবর্তী বৈঠকের স্বাগতিক তেহরান: যোগ দেবে তুরস্ক ও রাশিয়া
এপ্রিল ০৫, ২০১৮ ০৮:৩৭সিরিয়া ইস্যুতে পরবর্তী ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের স্বাগতিক হবে তেহরান। গতকাল তুরস্কের রাজধানী আংকারায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
-
এস-৪০০ সরবরাহে গতি আনতে চায় রাশিয়া ও তুরস্ক
এপ্রিল ০৪, ২০১৮ ০৪:০৫রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ তুরস্কের কাছে সরবরাহের কাজে গতি আনতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
তুরস্কের প্রথম পরমাণু স্থাপনা নির্মাণ করবে রাশিয়া; আজ জমকালো অনুষ্ঠান
এপ্রিল ০৩, ২০১৮ ০৮:১২তুরস্কের প্রথম পরমাণু স্থাপনা ‘আকুইয়ু’ নির্মাণ করে দেবে রাশিয়া এবং এ উপলক্ষে আজ (মঙ্গলবার) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আংকারা। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ভূমধ্যসাগর উপকূলীয় শহর মারসিনে।
-
সিরিয়ার মানবিজ শহরে মার্কিন নয়া সেনা প্রেরণ
এপ্রিল ০২, ২০১৮ ১৩:১৮আমেরিকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে নতুন করে ৩০০ সেনা পাঠিয়েছে। তুরস্কের সঙ্গে সম্ভাব্য অভিযান মোকাবেলার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করাই টার্গেট।
-
'কুর্দি গেরিলাদের সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানতে পারে তুরস্ক'
মার্চ ৩০, ২০১৮ ১৩:০১কুর্দি গেরিলাদেরকে সমর্থন ও সহযোগিতা দিলে ফরাসি সেনাদের ওপর আঘাত হানার হুমকি দিয়েছে তুরস্ক। তুর্কি উপপ্রধানমন্ত্রী বাকির বুজদাগ আজ (শুক্রবার) বলেছেন, যারা তুরস্কবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেবে ও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে, আঙ্কারা তাদেরকেও সন্ত্রাসী হিসেবে গণ্য করবে এবং তাদের ওপর আঘাত হানবে। তিনি এক টুইটে এ কথা বলেছেন।