-
ইনজার্লিক ঘাঁটি নিয়ে আমেরিকার প্রতি তুরস্কের প্রচ্ছন্ন হুমকি
জানুয়ারি ০৫, ২০১৭ ০৪:২৭তুরস্কের ইনজার্লিক বিমানঘাঁটি ব্যবহার নিয়ে আমেরিকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক। তিনি বলেছেন, সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানে আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা না দেয়ায় ওয়াশিংটনকে এই ঘাঁটি ব্যবহার করতে দেয়ার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে।
-
‘নাইটক্লাবে হামলকারী গেরিলাযুদ্ধে দক্ষ এবং সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছে’
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:০৯তুরস্কের নাইটক্লাবে হামলাকারী বন্দুকধারী গেরিলাযুদ্ধের কলা-কৌশল ভালভাবেই রপ্ত করেছে এবং সিরিয়াতে প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুল নগরীর রেইনা নাইটক্লাবে খ্রিস্টিয় নববর্ষের রাতে চালানো এ বর্বরোচিত হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। সোমবার দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
-
জরুরি অবস্থার মেয়াদ বাড়াল তুরস্ক
জানুয়ারি ০৪, ২০১৭ ০৪:০৩তুরস্কে গত বছরের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। এই মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পাঠানো একটি বিল তুর্কি পার্লামেন্ট পাস করেছে।
-
দ্বন্দ্বের মধ্যেই ইরাক সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী
জানুয়ারি ০৩, ২০১৭ ১৩:৩৫ইরাকের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই দেশটি সফরে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মিশন নিয়ে তিনি বাগদাদ সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
-
সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে
জানুয়ারি ০৩, ২০১৭ ০৮:৩৮সিরিয়ার সশস্ত্রগোষ্ঠীগুলো আসন্ন শান্তি আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। সিরিয়াব্যাপী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ তুলে কাজাখিস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় বৈঠক বর্জনের হুমকি দেয়া হয়।
-
ইস্তাম্বুলের নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত
জানুয়ারি ০১, ২০১৭ ০৮:৪২ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
-
তুরস্কের নাইটক্লাবে হামলা: অন্তত ৩৯ নিহত, আহত ৬৯
জানুয়ারি ০১, ২০১৭ ০৫:০৮তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আজ(রোববার) খুব ভোরে চালানো সশস্ত্র হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছে বলে নগর প্রশাসক জানিয়েছেন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনা উসকে দেয়ায় আমেরিকার সমালোচনা করল তুরস্ক
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৮:০৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রাশিয়ার সঙ্গে উত্তেজনা উসকে দেয়ার জন্য পরোক্ষভাবে আমেরিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শীতল যুদ্ধের সময়কার শত্রুতা ফিরে এলে তাতে কারোরই স্বার্থ রক্ষা হবে না।
-
'তুর্কি বিমানে করে ইয়েমেন গেছে দায়েশ সন্ত্রাসীরা'
ডিসেম্বর ৩০, ২০১৬ ২৩:০৬তুরস্কের একটি বিমানে করে সিরিয়া থেকে ১৫০ জন তাকফিরি দায়েশ সন্ত্রাসীকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
আরও ক্ষমতাধর হচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এর্দোগান
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৫:০৪তুরস্কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে দেশটির সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি। আজ (শুক্রবার) দীর্ঘ আলোচনার পর ওই কমিটিতে বিলটি পাস হয়।